Bengal Liberty : অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পেতে আর সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে না (Annapurna scheme)! চলতি আগস্ট মাসেই যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে বলে জানাল রাজ্য সরকার। তবে ভুয়ো তথ্য বা ভুল আবেদনকারীদের ক্ষেত্রে কোনও ছাড় নয়। তাই প্রতিটি আবেদন বিডিও-স্তরে খতিয়ে দেখা হচ্ছে (Annapurna scheme)।

কবে পাবেন টাকা? (Annapurna scheme)
বুধবার মার্চেন্টস চেম্বার অফ কমার্স ও এমসিসিআই লেডিস ফোরামের এক অনুষ্ঠানে নারী ও শিশুকল্যাণ মন্ত্রী মালতী রাভা রায় জানান, ১৫ আগস্টের পর থেকেই অন্নপূর্ণা যোজনার যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা পাঠানো শুরু হবে। তিনি স্পষ্ট করে দেন, শুধুমাত্র প্রকৃত ও যোগ্য আবেদনকারীরাই এই প্রকল্পের সুবিধা পাবেন। মন্ত্রীর কথায়, প্রকল্পের মূল লক্ষ্য আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের পাশে দাঁড়ানো। তাই কোনও অযোগ্য ব্যক্তি যাতে সরকারি সুবিধা না পান, সে বিষয়ে প্রশাসনকে কড়া নজর রাখতে বলা হয়েছে।

দফতর সূত্রে খবর, অনলাইনে আবেদন করার সময় বহু ক্ষেত্রে ভুল বা অসত্য তথ্য জমা পড়েছে। আবার অনেক যোগ্য আবেদনকারীর ক্ষেত্রেও সাইবার ক্যাফে থেকে ফর্ম পূরণের সময় তথ্যগত ভুল হয়েছে। কিছু আবেদনকারীর ব্যাঙ্কের তথ্যেও অসঙ্গতি ধরা পড়েছে।এই সমস্ত অভিযোগ ও তথ্য যাচাই করতে বিডিও অফিসগুলিকে বিস্তারিত সমীক্ষা ও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষ হওয়ার পরই যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা পাঠানো হবে। তাই আবেদনকারীদের সঠিক তথ্য দেওয়ার পাশাপাশি ব্যাঙ্কের তথ্যও মিলিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।
আরও খবর
আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/08/05/delimitation-bill-2/


