Bengal Liberty
দুর্নীতির বিরুদ্ধে(Anti Corruption Branch) কোনও রকম আপস নয়! ক্ষমতায় আসার পর থেকেই বারবার এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই অবস্থানকে আরও কার্যকর করতে রাজ্যের দুর্নীতি দমন শাখা (এসিবি)-কে নতুন করে সাজানোর উদ্যোগ নিল নবান্ন। একদিকে শীর্ষ পদে অভিজ্ঞ আইপিএস আধিকারিকদের দায়িত্ব দেওয়া হচ্ছে, অন্যদিকে তদন্তের গতি বাড়াতে বিভিন্ন জেলা ও বিশেষ ইউনিট থেকে বাছাই করা পুলিশকর্মীদেরও এসিবিতে আনা হচ্ছে। সরকারের লক্ষ্য, অতীতের দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ তদন্তের পাশাপাশি বর্তমান প্রশাসনেও যাতে কোনও দুর্নীতির সুযোগ না থাকে, তা নিশ্চিত করা।

শীর্ষ পদে অভিজ্ঞ আইপিএস(Anti Corruption Branch)
দুর্নীতি দমন শাখাকে আরও কার্যকর করে তুলতে একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক রদবদল করেছে রাজ্য সরকার। নবান্নের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের পুলিশ সার্ভিস সেলের নির্দেশিকায় তিন জন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে এসিবিতে ডেপুটেশনে পাঠানো হয়েছে। এই তিন আধিকারিক হলেন রাজ্য পুলিশের আইবি-র আইজিপি মুরলী ধর, আইবি-র ডিআইজি আকাশ মাঘারিয়া এবং আইবি-র এসএস কমনাশিস সেন। তাঁদের অবিলম্বে নতুন দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

শুধু শীর্ষ স্তরেই নয়, তদন্তের পরিধি বাড়াতেও বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজ্য পুলিশের ডিজি-র কার্যালয়ের নির্দেশ অনুযায়ী, দুই মাসের জন্য আরও ১৬ জন পুলিশ আধিকারিককে এসিবিতে ডেপুটেশনে পাঠানো হয়েছে। এই দলে রয়েছেন এক জন ডিএসপি, আট জন ইন্সপেক্টর, তিন জন সাব-ইন্সপেক্টর এবং চার জন কনস্টেবল। ব্যারাকপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, কৃষ্ণনগর, সুন্দরবন-সহ বিভিন্ন জেলা ও কমিশনারেটের পাশাপাশি সিআইডি, আইবি এবং এসটিএফ থেকেও আধিকারিকদের বেছে নেওয়া হয়েছে।
আরও খবর



