Asansol Metro
Asansol Metro

Asansol Metro: দুর্গাপুর-আসানসোলে মেট্রোর পথে বড় পদক্ষেপ! শুরু সমীক্ষা

Bengal liberty

পশ্চিমবঙ্গে কলকাতার বাইরে মেট্রো পরিষেবা সম্প্রসারণের পরিকল্পনায় বড় অগ্রগতি। দুর্গাপুর-আসানসোল মেট্রো প্রকল্পের জন্য ইতিমধ্যেই সমীক্ষার কাজ শুরু করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘রাইটস’ (Asansol Metro)। বিভিন্ন প্রযুক্তিগত ও পরিকাঠামোগত পরীক্ষা-নিরীক্ষার ভিত্তিতে তৈরি করা হবে বিস্তারিত প্রকল্প রিপোর্ট বা ডিটিএলড প্রজেক্ট রিপোর্ট (DPR)। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, এই রুটে মাটির ওপর দিয়ে (উড়ালপথে) মেট্রো চলার সম্ভাবনাই বেশি। দুর্গাপুর-আসানসোলের পাশাপাশি উত্তরবঙ্গের শিলিগুড়ি-জলপাইগুড়ি রুটেও ভবিষ্যতে মেট্রো চালুর পরিকল্পনা রয়েছে।

Asansol Metro
Asansol Metro

DPR তৈরির কাজ শুর Asansol Metro

সরকারি পরিকল্পনা অনুযায়ী, মেট্রো পরিষেবাকে কেবল মহানগরীর মধ্যে সীমাবদ্ধ না রেখে রাজ্যের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও অন্যান্য প্রধান শহরগুলিতে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্য বাজেটে কলকাতা ও তার শহরতলির বাইরে মেট্রো নেটওয়ার্ক বিস্তারের কথা ঘোষণা করা হয়েছিল। সেই ঘোষণার পরপরই আসানসোল-দুর্গাপুর প্রকল্পের সম্ভাব্যতা, প্রযুক্তিগত চ্যালেঞ্জ এবং রুট সংক্রান্ত বিভিন্ন দিক খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। সমীক্ষা সম্পূর্ণ হলে DPR তৈরি হবে এবং তার ওপর ভিত্তি করেই প্রকল্পের পরবর্তী কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে।
মেট্রো সূত্রের খবর, দুর্গাপুর-আসানসোল প্রকল্পের পর উত্তরবঙ্গের শিলিগুড়ি-জলপাইগুড়ি মেট্রো প্রকল্পটিও ধাপে ধাপে এগোবে।

Advertisement
Advertisement

শিল্পাঞ্চলে মেট্রো সম্প্রসারণের প্রস্তুতি

Advertisement
Advertisement

এদিকে শিল্পাঞ্চলের পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে আরও একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের কথা জানা গেছে। সরকারি সূত্রের দাবি, বার্নপুর থেকে বাঁকুড়া পর্যন্ত দামোদর নদ-এর ওপর একটি নতুন সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। নগর উন্নয়ন দপ্তরের তত্ত্বাবধানে সমগ্র প্রকল্পটি এগোচ্ছে বলে জানা গেছে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury