CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

CM Suvendu Adhikari : সিন্ডিকেট-তোলাবাজির ইতি! শিল্পপতিদের বার্তা শুভেন্দুর

Bengal Liberty : কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে আয়োজিত বস্ত্র শিল্প সম্মেলনে পশ্চিমবঙ্গে শিল্পের নতুন বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। শিল্পপতিদের আশ্বস্ত করে তিনি স্পষ্ট জানালেন, ডাবল ইঞ্জিন সরকারের আমলে সিন্ডিকেট রাজ, কাটমানি ও তোলাবাজির কোনও স্থান নেই। আইনশৃঙ্খলা জোরদার করে শিল্পবান্ধব পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য বলে দাবি করেন তিনি। একইসঙ্গে রাজ্যে ইতিমধ্যেই আসা একাধিক বড় বিনিয়োগের খতিয়ান তুলে ধরে আরও শিল্প গড়ে তোলার জন্য উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari)।

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

সিন্ডিকেট রাজ নিয়ে কড়া বার্তা (CM Suvendu Adhikari)

শিল্পপতিদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এখন রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার চলছে। তাই সিন্ডিকেট রাজ, কাটমানি বা তোলাবাজির কোনও জায়গা আর নেই। আইনশৃঙ্খলা কড়া হাতে নিয়ন্ত্রণ করে শিল্পবান্ধব পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “প্রথমে তো আইন ব্যবস্থাকে ঠিক করা উচিত । যেভাবে গুন্ডাগিরি, সিন্ডিকেট রাজ, কাট মানি, চাঁদা তোলার যে পরিবেশ ছিল সেটাকে তো বদলানো উচিত আগে । বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট হবে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের জন্য, ইন্ডাস্ট্রির জন্য ভালো পলিসি হবে, সিঙ্গল উইন্ডো সিস্টেম হবে, জমির ব্যবস্থা হবে, ‘দেখতে হবে’ ‘ভাবতে হবে’ ছেড়ে ‘কাজ করতে হবে’ এই নীতি হবে, তবেই তো রাজ্য এগোবে ।”

Advertisement
Advertisement

নতুন বিনিয়োগের খতিয়ানও তুলে ধরলেন মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari)

শুধু ভবিষ্যতের পরিকল্পনাই নয়, ইতিমধ্যেই রাজ্যে আসা বিনিয়োগের কথাও তুলে ধরেন তিনি। জানান, লাক্স কোজি-র প্রকল্পে ভূমিপুজো হয়ে গিয়েছে। আমুল রাজ্যে দ্বিতীয় প্রকল্প শুরু করছে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে আইসক্রিম কারখানার জন্য ১৫ একর করে জমিও দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, “আমরা এখনও পর্যন্ত করে দিয়েছি আমাদের লাক্স কোজি-র একটি ইনভেস্টমেন্টে ভূমি পূজন । দ্বিতীয় আমুলও এসে গেছে এখানে । এখানে ভালো দই মিষ্টি তৈরি হবে, মিষ্টি দই, কার্ড, আমুল তৈরি করবে । আমুল দুটি জায়গা চেয়েছে, আইসক্রিম বানাবে, নর্থ বেঙ্গল এবং সাউথ বেঙ্গলে 15 একর করে, সেটাও আমরা দিয়ে দিয়েছি ।”

Advertisement
Advertisement

এদিন তিনি শ্যাম স্টিলের ১৫ হাজার কোটি টাকার সম্প্রসারণ এবং পুরুলিয়ায় অমিত মেটালিকসের ৪ হাজার কোটি টাকার বিনিয়োগের কথাও জানান। শিল্পপতিদের উদ্দেশ্যে তাঁর বার্তা, “এই সরকার আপনাদের সরকার, আপনারা বাংলাকে দাঁড় করানোর জন্য এগিয়ে আসুন, আমরাও সাথে থাকব ।”

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/08/06/cm-suvendu-adhikari-116/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury