Egra II Panchayat Samiti
Egra II Panchayat Samiti

Egra II Panchayat Samiti : ফের তৃণমূলের হাতছাড়া এগরা-২ পঞ্চায়েত সমিতি!

Bengal Liberty : পূর্ব মেদিনীপুরের এগরা-২ পঞ্চায়েত সমিতিতে আবারও বদলে গেল রাজনৈতিক সমীকরণ (Egra II Panchayat Samiti)। রাজ্যে সরকার পরিবর্তনের পর এবার স্থায়ী সমিতির সবকটি কর্মাধ্যক্ষের পদ নিজেদের দখলে নিল বিজেপি। দীর্ঘদিন তৃণমূলের নিয়ন্ত্রণে থাকা এই পঞ্চায়েত সমিতিতে বিজেপির একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা হওয়ায় জেলার রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে (Egra II Panchayat Samiti)।

Advertisement
Advertisement

স্থায়ী সমিতির সব পদেই বিজেপির জয় (Egra II Panchayat Samiti)

রাজ্যে রাজনৈতিক পালাবদলের প্রভাব এবার স্পষ্টভাবে দেখা গেল পঞ্চায়েত স্তরেও। এগরা-২ পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠনের প্রক্রিয়ায় তৃণমূলকে কার্যত সরিয়ে সবকটি কর্মাধ্যক্ষের পদ দখল করেছে বিজেপি। এর ফলে পঞ্চায়েত সমিতির গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব এখন বিজেপির হাতেই। এই প্রক্রিয়ার সময় উপস্থিত ছিলেন কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী, উত্তর কাঁথির বিধায়ক সুমিতা সিনহা এবং এগরার বিধায়ক দিব্যেন্দু অধিকারী। তাঁদের উপস্থিতিতেই স্থায়ী সমিতির গঠন সম্পন্ন হয়। বিজেপির দাবি, বর্তমানে পঞ্চায়েত সমিতিতে তাদের একক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

Advertisement
Advertisement

সভাপতির পদ নিয়ে জল্পনা (Egra II Panchayat Samiti)

স্থায়ী সমিতির নিয়ন্ত্রণ বিজেপির হাতে গেলেও পঞ্চায়েত সমিতির বর্তমান সভাপতি শাহনাজ বেগম এখনও আনুষ্ঠানিকভাবে ইস্তফা দেননি। ফলে সভাপতির পদ নিয়ে রাজনৈতিক জল্পনা অব্যাহত রয়েছে। এগরার বিধায়ক দিব্যেন্দু অধিকারী বলেন, আগামী দিনে কী হবে, তা সময়ই বলবে। তবে বর্তমানে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় প্রশাসনিক বা রাজনৈতিক কোনও বাধা নেই বলেও দাবি করেন তিনি। পাশাপাশি তাঁর দাবি, এই এলাকায় তৃণমূলের আর কোনও রাজনৈতিক অস্তিত্ব নেই।

অন্যদিকে কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী বলেন, রাজ্যে সরকার পরিবর্তনের পর উন্নয়নের গতি আরও বেড়েছে। তাঁর বক্তব্য, কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ‘ডবল ইঞ্জিন’ সরকার কাজ করছে। দুই সরকারের সমন্বয়ে পশ্চিমবঙ্গে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে বলেও তিনি দাবি করেন।

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/08/03/cm-suvendu-adhikari-112/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury