Bengal Liberty: ক্ষমতা হারিয়েও নিজের চেনা রাজনীতির ধারা থেকে সরে আসেননি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামাজিক অস্থিরতা ও সংখ্যালঘু প্রসঙ্গ সামনে আসতেই তাঁর কলমে উঠে এসেছে নতুন কবিতা— ‘শুক্রবারিয়া’। কবিতার পঙক্তিতে ধর্ম নিরপেক্ষতার আড়ালে প্রচ্ছন্নভাবে নির্দিষ্ট একটি সম্প্রদায়কে তোষণ এবং এক প্রকার প্রচ্ছন্ন হুঙ্কার দেওয়ার অভিযোগ তুলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

কবিতায় ‘শুক্রবারিয়া’ ও তোষণের রাজনীতি (Mamata Banerjee Poem)
সাম্প্রতিক অতীতে রাজ্যের নানা ঘটনা, বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলার অবনতির প্রসঙ্গ এলেই ‘শুক্রবারিয়া’ বা শুক্রবারের জমায়েত নিয়ে বিভিন্ন মহলে নানা বিতর্ক তৈরি হয়েছে। কিন্তু নিজের কবিতায় সেই শব্দটিকে ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ‘সর্বধর্মের সমন্বয়’ হিসেবে দেখানোর চেষ্টা করেছেন। রাজনৈতিক মহলের মতে, সংখ্যালঘুদের তোষণ এবং তাঁদের মন জয় করতেই এই বিশেষ শব্দবন্ধকে বারবার সামনে এনে নিজের ও দলের পুরোনো ভাবমূর্তি বজায় রাখার মরিয়া চেষ্টা চালাচ্ছেন তিনি।

শেষ পঙক্তিতে প্রচ্ছন্ন হুমকি (Mamata Banerjee Poem)
কবিতার একেবারে শেষ অংশে মমতা সরাসরি লিখেছেন— “অসম্মান করলে ভুগতে হবে / নতজানু হবে মাথা।” রাজনৈতিক সমালোচকদের মতে, বর্তমান সরকারের নীতি বা আইনগত পদক্ষেপের বিরুদ্ধে এটি আসলে একপ্রকার পরোক্ষ হুমকি। সংখ্যালঘু সম্প্রদায়কে কোনোভাবে ‘অসম্মান’ করা হচ্ছে— এই ধারণাকে উসকে দিয়ে তিনি যেমন এক দিকে সমাজকে মেরুকৃত করার বার্তা দিচ্ছেন, তেমনই অন্য দিকে নিজের রাজনৈতিক স্বার্থে প্রচ্ছন্ন চাপের রাজনীতি বজায় রাখছেন। অতীতে বারুইপুর বা মব লিঞ্চিংয়ের মতো বিভিন্ন সংবেদনশীল ঘটনার ক্ষেত্রেও এই ধরনের ভাষ্য বারবার সামনে এসেছে।
আরও খবর
আরও পড়ুনঃ
https://bengalliberty.com/2026/07/31/illegal-parking-west-bengal/


