National Congress: শহিদ মিনারের পাশে ‘কাঠগড়া’য় মণীশ গুপ্তের কাটআউট রাখল কংগ্রেস

Bengal Liberty: 

২১ জুলাইয়ের ঘটনার ৩৩ বছর পার হলেও মেলেনি বিচার। এই আবহে শহিদ দিবস উপলক্ষে শহিদ মিনারের কাছে আয়োজিত সমাবেশে অভিনব প্রতিবাদের পথ বেছে নিল কংগ্রেস।

Advertisement
Advertisement

সূত্রের খবর, তাদের মূল মঞ্চের পাশেই তৈরি করা হয় একটি প্রতীকী ‘কাঠগড়া’, যেখানে রাখা হয় তৎকালীন বাম সরকারের স্বরাষ্ট্রসচিব মণীশ গুপ্তের কাটআউট। ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের ঘটনার নিরপেক্ষ বিচার এবং গুলিতে নিহত ১৩ জন যুব কংগ্রেস কর্মীর ন্যায়বিচারের দাবিতেই এই প্রতীকী কর্মসূচির আয়োজন করা হয়।

 

কংগ্রেসের দাবি, ১৯৯৩ সালের ২১ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যুব কংগ্রেসের মহাকরণ অভিযানের সময় পুলিশের গুলিতে ১৩ জন কর্মী নিহত হন। সেই সময় রাজ্যের স্বরাষ্ট্রসচিব পদে ছিলেন মণীশ গুপ্ত। দলের অভিযোগ, এত বড় ঘটনার দায় তিনি কোনোভাবেই এড়াতে পারেন না এবং এত বছর পার হলেও প্রকৃত বিচার পাননি নিহতরা।

National Congress
National Congress

 

তৎকালীন স্বরাষ্ট্রসচিবের ভূমিকা নিয়ে ফের উঠল প্রশ্ন National Congress

 

 

তাই এদিন শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি দীর্ঘদিনের বিচারহীনতার প্রতিবাদে মঞ্চের পাশে প্রতীকী ‘কাঠগড়া’ বানিয়ে মণীশ গুপ্তের কাটআউট রাখা হয়। কংগ্রেস নেতৃত্বের সাফ বক্তব্য, ২১ জুলাইয়ের ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ না হওয়া পর্যন্ত তাঁদের এই লড়াই জারি থাকবে।

 

রিপোর্টে মণীশ গুপ্তর নামের উল্লেখNational Congratulations

Advertisement
Advertisement

উল্লেখ্য, গত সোমবার বিধানসভায় এই ঘটনার তদন্তে গঠিত কমিশনের রিপোর্ট প্রকাশ্যে এনেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তৎকালীন সরকার ও বর্তমান তৃণমূল সরকারের একাধিক বিষয় সামনে আনা হয়েছে, যার পাশাপাশি পুনরায় উঠে এসেছে মণীশ গুপ্তের নামও।

আরও পড়ুনঃ ডিম ছোড়া-কাণ্ডে মহুয়া মৈত্রকে অন্তর্বর্তী স্বস্তি দিল হাইকোর্ট

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury