R G Kar news
R G Kar news

RG Kar Case: আরজি কর-কাণ্ডে সিবিআইকে ৩ সপ্তাহ সময় হাই কোর্টের

Bengal Liberty

আরজি কর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআইয়ের নতুন তদন্তকারী দলকে ‘ফারদার ইনভেস্টিগেশন’ শেষ করার সময়সীমা বেঁধে দিল কলকাতা হাই কোর্ট (RG Kar Case) ।  আদালত সূত্রে খবর, তিন সপ্তাহের মধ্যে বাকি তদন্ত শেষ করতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। শুক্রবার বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। রুদ্ধদ্বার কক্ষে চলে শুনানি।

আরজি কর মামলায় আদালতে নতুন স্ট্যাটাস রিপোর্ট জমা পড়ল, যা জানাল CBI…

তিন সপ্তাহের সময়সীমা

নির্যাতিতার পরিবারের তরফে মামলায় মোট ৫৪টি বিষয় খতিয়ে দেখার আবেদন জানানো হয়েছিল। সিবিআই আদালতে জানিয়েছে, এখনও পর্যন্ত ১৬টি বিষয় নিয়ে তদন্ত করা হয়েছে। দ্বিতীয় দফার তদন্তে কোন কোন বিষয় খতিয়ে দেখা হয়েছে, তা-ও বেঞ্চকে জানানো হয়।

R G Kar New
R G Kar New

তদন্তের অগ্রগতি জানাল সিবিআই

সিবিআই সূত্রে জানা গিয়েছে, ঘটনার রাতে আরজি কর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসকদের জন্য খাবার নিয়ে যাওয়া এক ডেলিভারি বয়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ওই রাতে নির্যাতিতার সঙ্গে খাবার খাওয়া চার চিকিৎসকের সঙ্গেও কথা বলেছেন তদন্তকারীরা। বাকি তদন্ত শেষ করতে নতুন তদন্তকারী দল চার সপ্তাহ সময় চেয়েছিল। তবে আদালত তিন সপ্তাহ সময় মঞ্জুর করেছে। আগামী ২৪ সেপ্টেম্বর ফের মামলাটির শুনানি হবে।

উল্লেখ্য, আরজি কর-কাণ্ডের তদন্ত প্রথমে কলকাতা পুলিশ শুরু করেছিল। মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেফতারও করেছিল তারাই। পরে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চার্জশিটে সঞ্জয় রায়কেই একমাত্র অভিযুক্ত হিসেবে উল্লেখ করে। পরবর্তীতে শিয়ালদহ আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়।

তবে শুরু থেকেই তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছিল নির্যাতিতার পরিবার। তাঁদের আবেদনের ভিত্তিতে হাই কোর্ট সিবিআইকে নতুন করে তদন্তের নির্দেশ দেয়। সেই নির্দেশ অনুযায়ী নতুন বিশেষ তদন্তকারী দল গঠন করে সিবিআই।

এর আগে গত শুনানিতে সিবিআইয়ের সিট তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট আদালতে জমা দেয়। সেই শুনানিতে তদন্তের পদ্ধতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল ডিভিশন বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ ছিল, পুরনো তদন্তের প্রভাব থেকে নতুন তদন্তকারী দলও পুরোপুরি বেরোতে পারেনি। বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছিল, ঘটনার রাত থেকে শুরু করে ঘটনাস্থল থেকে শ্মশানঘাট পর্যন্ত কী কী ঘটেছিল, তা নতুন করে খতিয়ে দেখতে হবে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury