Bengal Liberty: বাবা সিপিএম করেন, এই অপরাধেই কালনা পুরসভার সুইমিং পুলে দীর্ঘ ১১ বছর সাঁতার কাটতে দেওয়া হয়নি ইংলিশ চ্যানেল জয়ী আন্তর্জাতিক সাঁতারু সায়নী দাসকে। বাধ্য হয়ে এতদিন নদী বা পুকুরেই অনুশীলন করেছেন তিনি।

বঞ্চনার অভিযোগ (Sayani Das Swimmer)
সায়নী কোনো রাজনীতি না করলেও, তাঁর বাবা বামপন্থী হওয়ায় তৎকালীন তৃণমূল বিধায়কের প্রভাবে তাঁকে পুলের বাইরে রাখা হয়েছিল বলে অভিযোগ।

বিজেপির উদ্যোগ (Sayani Das Swimmer)
এই খবর পেয়ে বৃহস্পতিবার কালনার বিজেপি বিধায়ক সিদ্ধার্থ মজুমদার সায়নীকে সঙ্গে নিয়ে সোজা পুরসভার সুইমিং পুলে যান। তিনি গেট খুলে দিয়ে সায়নীকে সসম্মানে আবার সেখানে সাঁতার কাটতে শুরু করার আহ্বান জানান।
আরও খবর
আরও পড়ুনঃ
https://bengalliberty.com/2026/07/30/jharkhand-student-protest/


