Bengal Liberty : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার আবেদন খারিজ করেছে কলকাতা হাইকোর্ট (Sharadwat Mukherjee)। আদালতের এই সিদ্ধান্তের পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে তীব্র ভাষায় আক্রমণ করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তাঁর দাবি, বিদেশযাত্রার আড়ালে তদন্তকারী সংস্থার নজর এড়ানোর চেষ্টা ছিল, আর সেই পথেই কার্যত ইতি টেনেছে আদালত (Sharadwat Mukherjee)।

হাইকোর্টের রায়ের পর শারদ্বতের কটাক্ষ (Sharadwat Mukherjee)
রায়ের প্রতিক্রিয়ায় শারদ্বত মুখোপাধ্যায় বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইলে এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করাতে পারেন। তাঁর কথায়, “এসএসকেএম-এ এলে ভালো। এখানকার বিশেষজ্ঞ চিকিৎসকরাই পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষের চিকিৎসা করছেন।” এরপরই তিনি কটাক্ষের সুর চড়িয়ে বলেন, “উনি পিসিমণির চোখের মণি। সেই চোখের মণিকেই এখন ইডি আর সিবিআই খুঁজে বেড়াচ্ছে। পালানোর যে চেষ্টা ছিল, বিচারপতিরা সেখানে লক্ষ্মণরেখা টেনে দিয়েছেন। পালিয়ে কোথায় যাবেন?” শুধু তাই নয়, ‘সেবাশ্রয়’ প্রকল্প নিয়েও অভিষেককে খোঁচা দেন স্বাস্থ্যমন্ত্রী। তাঁর মন্তব্য, “উনি চাইলে মার্কিন যুক্তরাষ্ট্রে সেবাশ্রয় খোলার চেষ্টা করতে পারেন। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন, সেখানে সেবাশ্রয় খোলা যায় কি না। এভাবে পালানোর চেষ্টা করে লাভ নেই। মানুষ সব বুঝতে পারছে।”

কী বলল হাইকোর্ট? (Sharadwat Mukherjee)
বুধবার মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রার আবেদন খারিজ করে দেন। আদালত জানায়, তাঁর বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন থাকায় এই মুহূর্তে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া সম্ভব নয়। শুনানির সময় বিচারপতি আরও উল্লেখ করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রায় ১৬টি মামলা বিচারাধীন। বিদেশে থাকাকালীন আদালত যদি তাঁকে হাজিরার নির্দেশ দেয়, তাহলে কী হবে, সেই প্রশ্নও তোলেন বিচারপতি। পাশাপশি আদালত পরামর্শ দেয়, এসএসকেএম হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা যেতে পারে। সেই বোর্ড অভিষেকের সমস্ত চিকিৎসা-সংক্রান্ত নথি খতিয়ে দেখে জানাবে, তাঁর চোখের চিকিৎসা রাজ্যেই সম্ভব কি না। তবে এই প্রস্তাবে সম্মতি দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। তিনি আদালতে জানান, আগে যে বিদেশি চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা হয়েছে, সেখানেই চিকিৎসা চালিয়ে যেতে চান অভিষেক। এরপরই পুরো মামলাটি খারিজ করে দেয় আদালত।
আরও খবর
আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/08/05/abhishek-banerjee-68/


