SSC Teacher Death
SSC Teacher Death

SSC Teacher Death : ২০১৬ সালের চাকরিহারা তালিকায় থাকা এক শিক্ষিকার অস্বাভাবিক মৃত্যু!

Bengal Liberty : ২০১৬ সালে এসএসসির প্যানেলে চাকরি পাওয়া এক যোগ্য শিক্ষিকার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পুরুলিয়ায় (SSC Teacher Death)। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম ঈপ্সিতা মহাপাত্র, বয়স ৩৪ বছর। ওই শিক্ষিকা পুরুলিয়া শহরের ভাটবাঁধ এলাকার বাসিন্দা ছিলেন। তিনি পুরুলিয়ার মানবাজার মহকুমা এলাকার একটি বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষিকা ছিলেন। ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী যাদের চাকরি বাতিল হয়েছে সেই তালিকায় ঈপ্সিতার নাম ছিল। দুর্ভাগ্যের বিষয় ২০২৫ সালে এসএলএসটি পরীক্ষায় মেধা তালিকায় জায়গা করতে পারেননি ওই শিক্ষিকা। ফলস্বরূপ তার চাকরির মেয়াদ ছিল ৩১ আগষ্ট (SSC Teacher Death)।

SSC Teacher Death
SSC Teacher Death

মানসিক অবসাদের জেরে মৃত্যু? (SSC Teacher Death)

ওই শিক্ষিকার ঘনিষ্ট সূত্রে জানা গিয়েছে চাকরি হারানোর আশঙ্কা নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। এছাড়াও ওই শিক্ষিকা ঘুমের ওষুধও ব্যবহার করতেন বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার তাকে অসুস্থ অবস্থায় পুরুলিয়া মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা চলাকালীন শনিবার সকাল ৯ টা নাগাদ তার মৃত্যু হয়। এদিন দেহের ময়না তদন্ত করানোর পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ।

Advertisement
Advertisement

যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের দাবি (SSC Teacher Death)

শিক্ষিকার অস্বাভাবিক মৃত্যুর জেরে একাধিক দাবি জানানো হয়েছে যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে। তাঁদের দাবি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও একাধিক শিক্ষক-শিক্ষিকা চরম মানসিক অবসাদ ও অনিশ্চয়তার কাছে হার মেনেছেন। অধিকার মঞ্চের দাবি, প্রাক্তন সরকারের সীমাহীন দুর্নীতি, বর্তমান সরকারের পূর্বপ্রতিশ্রুতির প্রতি উদাসীনতা এবং ২০১৬ সালের SLST-এর যোগ্য ও নিরপরাধ শিক্ষক-শিক্ষিকাদের পুনর্বহালের বিষয়ে দীর্ঘ নীরবতা ও কার্যকর উদ্যোগের অভাব দায়ী। যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে তাঁরা দাবি জানান-
১.২০১৬ সালের SLST-এর যোগ্য ও নিরপরাধ শিক্ষক-শিক্ষিকাদের পুনর্বহালের বিষয়ে অবিলম্বে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
২. দীর্ঘদিন ধরে চলতে থাকা অনিশ্চয়তার অবসান ঘটিয়ে তাঁদের চাকরি ও ভবিষ্যৎ সুরক্ষিত করতে হবে।
৩.ক্ষতিগ্রস্ত শিক্ষক-শিক্ষিকাদের জন্য জরুরি মানসিক সহায়তা ও মানবিক পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৪. প্রয়াত শিক্ষিকার পরিবারের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করতে হবে।

Advertisement
Advertisement

চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পুরুলিয়া কোর কমিটির সদস্য শুভাশিস পান বলেন, ” আমাদের অনেক শিক্ষক শিক্ষিকাই চাকরি নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন। কারণ ৩১ আগষ্ট আমাদের চাকরির সময়সীমা বেঁধে দেওয়ার পরও এখনও পর্যন্ত নতুন সরকার আমাদের জন্য সহানুভূতিশীল হয়ে একটাও বাক্য ব্যয় করেনি। এমনকি আমাদের যোগ্যদের চাকরি ফেরানোর যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাও রক্ষা করা হয়নি। ”

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/07/18/nhm-staff-salary/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury