Bengal Liberty
কলকাতার ময়দানের এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য ও সবুজের মনোরম দৃশ্য এবার সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দিল কলকাতা পুরসভা (Suvendu Adhikari)। দীর্ঘদিন ধরে চৌরঙ্গী রোডের দিক থেকে উঁচু টিনের বেড়া দিয়ে পার্কের একটি বড় অংশ আড়াল করে রাখা হয়েছিল। বৃহস্পতিবার সেই বেড়া সরিয়ে দেওয়া হয়েছে। নিজের এক্স হ্যান্ডেলে বৃহস্পতিবার সকালে এলিয়ট পার্কের আগের ও বর্তমান সময়ের ছবি তুলে ধরেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, সেখানে প্রাক্তন সরকারের মাননীয়া হাঁটার সময় যাতে সাধারণ মানুষের দৃষ্টি না পড়ে, সেই কারণেই এলিয়ট পার্কের চারপাশে উঁচু টিনের বেড়া দিয়ে সৌন্দর্য আড়াল করে রাখা হয়েছিল।
.
ময়দানের এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ ও মনোরম দৃশ্য এতদিন চৌরঙ্গী রোডের দিক থেকে উঁচু টিনের বেড়া দিয়ে ঘিরে দিয়ে সম্পূর্ণভাবে সাধারণ মানুষের থেকে আড়াল করে রাখা হয়েছিল, কারণ সেখানে প্রাক্তন সরকারের মাননীয়া হাঁটার সময় যাতে সাধারণ মানুষের দৃষ্টি না পড়ে।
আরও খবর
এলিয়ট… pic.twitter.com/YMiUtvQBfC
— Suvendu Adhikari (@SuvenduWB) August 6, 2026
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ এবং মনোরম দৃশ্য আজ থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত। টিনের বেড়া সরিয়ে পার্কের সৌন্দর্য সাধারণ মানুষের উপভোগের জন্য ফিরিয়ে দেওয়ায় কলকাতা পুরসভাকে ধন্যবাদও জানান তিনি। তাঁর বক্তব্য, সরকারি সম্পদ কোনও নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়। জনগণের সম্পদ জনগণের জন্যই উন্মুক্ত থাকা উচিত। এলিয়ট পার্কের সৌন্দর্য ফের সাধারণ মানুষের নাগালের মধ্যে আসায় ময়দানপ্রেমী ও কলকাতাবাসীদের মধ্যে নতুন করে উৎসাহ তৈরি হয়েছে।


