CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

Suvendu Adhikari: উপভোক্তার হাতে আবাসের দ্বিতীয় কিস্তির টাকা! একাধিক প্রকল্পের বার্তা মুখ্যমন্ত্রীর

Bengal Liberty

অর্থনৈতিক ভাবে দুর্বল ১০ লক্ষ ২০ হাজার ৩৭৯ জন উপভোক্তার অ্যাকাউন্টে দেওয়া হল দ্বিতীয় কিস্তির অর্থ। আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা বিলি প্রসঙ্গে নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রত্যেকে দ্বিতীয় কিস্তি বাবদ ষাট হাজার টাকা পেলেন। মোট বরাদ্দ মূল্যের পরিমাণ ৬ হাজার কোটিরও বেশি টাকার বেশি (Suvendu Adhikari)।

আবাস যোজনায় দ্রুত দ্বিতীয় কিস্তির টাকা মেটানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর

নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, বিকশিত ভারত তখনই সম্ভব হবে যখন বিকশিত পশ্চিমবঙ্গ হবে। বিজেপি সরকারের নীতি ছিল, অনুপ্রবেশকারীদের টাকা না দেওয়ার। রাজ্যের প্রকৃত উপভোক্তাদেরই আবাস যোজনার সুবিধা দেওয়া হবে। অবৈধ অনুপ্রবেশকারীদের কোনওভাবেই সরকারি প্রকল্পের টাকা দেওয়া হবে না। যাচাইয়ের পর প্রায় ৫৭ হাজার এমন নাম পাওয়া গিয়েছে, যাঁরা ভারতীয় নন – তাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর দাবি, আগে পশ্চিমবঙ্গে আবাস যোজনা ‘পিসির স্কিম’ নামে পরিচিত ছিল। রাজ্যের মানুষ জানত না, কোনটি কেন্দ্রীয় সরকারের কর্মসূচি। ফলে বহু মানুষ বাড়ির কাজ শেষ করতে পারবেন কি না, তা নিয়ে আতঙ্কে ছিলেন। তবে এখন সেই সমস্যা মিটেছে বলে দাবি করেন তিনি।

Advertisement
Advertisement

বিকশিত ভারত জীরামজী Suvendu Adhikari

কেন্দ্রীয় সরকার চালিত প্রকল্প বিকশিত ভারত জীরামজী প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারবে রাজ্যের মানুষ। প্রধানমন্ত্রী যোজনার স্বচ্ছ ভারত মিশনের অন্তর্গত শৌচালয় সম্পূর্ণ করলে উপভোক্তারা অতিরিক্ত ১২ হাজার টাকা পাবেন। পাশাপাশি, ইলেক্ট্রিক বিল প্রদানে অসুবিধা থাকলে ‘পিএম সূর্য ঘর’ প্রকল্পে রেজিস্ট্রেশন করলে কেন্দ্রের তরফে ভর্তুকি মিলবে। সোলার ইউনিট মিলবে একশো ইউনিটে তিরিশ হাজার টাকা সাবসিটি, দুশো ইউনিটে ষাট হাজার টাকা সাবসিটি এবং তিনশো ইউনিটে আটাত্তর হাজার টাকা সাবসিটি মিলবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এসসি-এসটি উপভোক্তাদের ক্ষেত্রে রাজ্য সরকার অতিরিক্ত ১৫ হাজার টাকা সাহায্য করবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

Advertisement
Advertisement

পশ্চিমবঙ্গ সরকার আবাস যোজনা

বিগত সরকারের আমলে কেন্দ্রীয় সরকার টাকা দিলেও বাংলার মানুষ সেই ব্যাপারে অবগত ছিল না। মুখ্যমন্ত্রী শুভেন্দু জানিয়েছেন, কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী এক লক্ষ নতুন বাড়ির অনুমোদন দিয়েছেন। দুর্গাপুজোর পর আরও এক লক্ষ বাড়ির কর্মসূচির সম্ভবনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। ‘বাংলার বাড়ি’ প্রকল্পের নাম বদলে ‘পশ্চিমবঙ্গ আবাস প্রকল্প’ করা হয়েছে বলেও জানান তিনি। তাঁর কথায়, “পশ্চিমবঙ্গ থেকে ‘পশ্চিম’ নাম মুছে ফেলা সম্ভব নয়।” একইসঙ্গে আবাস প্রকল্পের নামে বিভিন্ন জায়গায় দুর্নীতি ও লুটের অভিযোগের কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পের সুবিধা নেওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু।

উল্লেখ্য, কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান রাজ্যে এসে ১ লক্ষ বাড়ির অনুমোদন দিয়েছেন। রাজ্য যত বাড়ি চাইবে, কেন্দ্র তত বাড়ির অনুমোদন দেবে বলেও দাবি করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আগামী ১৫ আগস্ট পর্যন্ত আবাস যোজনায় রেজিস্ট্রেশন চলবে। বর্ণ, ধর্ম, জাতি নির্বিশেষে প্রয়োজনীয় প্রত্যেককে আবাস যোজনার সুবিধা দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury