Dhuliyan
Dhuliyan

TMC Councillor: উদ্ধার শ্বশুরবাড়িতে রাখা ত্রাণসামগ্রী, ধুলিয়ান পুরসভার আরও এক কাউন্সিলার গ্রেপ্তার

Bengal Liberty

ধুলিয়ানের ফের তৃণমূল কাউন্সিলার গ্রেফতার। আবাস যোজনায় দুর্নীতি ও আত্মীয়ের বাড়ি থেকে বিপুল পরিমাণে সরকারি ত্রাণের ত্রিপল উদ্ধারের ঘটনায় এ বার গ্রেফতার করা হলো ধুলিয়ান পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার জিয়াউর রহমানকে (TMC Councillor)। বুধবার গভীর রাতে কাউন্সিলারের শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করে শমসেরগঞ্জ থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে জঙ্গিপুর এসিজেএম আদালতে পেশ করা হয়।

TMC Councillor
TMC Councillor

দুর্নীতির তদন্তে নতুন মোড়

২০২২ সালে পুরসভা ভোটে কংগ্রেসের প্রতীকে জয়ী হলেও পরবর্তীতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন জিয়াউর। তৃণমূলের কাউন্সিলার হিসেবেই ছিলেন তিনি। রাজ্যে বিজেপি সরকার আসার পরেই পুলিশের বিশেষ অভিযানে কাউন্সিলারের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার হয়।তার পর থেকেই পলাতক ছিলেন জিয়াউর। অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন তিনি। ধুলিয়ানে একের পর এক কাউন্সিলার গ্রেফতারের ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

Advertisement
Advertisement

এর আগে ধুলিয়ানের ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মেহেবুব আলম, ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শরিফ হাদিকে গ্রেফতার করা হয়েছিল। অভিযোগ দায়ের হয়েছে আরও বেশ কয়েকজন কাউন্সিলারের বিরুদ্ধে।

Advertisement
Advertisement

এ বার সেই গ্রেফতারের তালিকায় যুক্ত হলো ধুলিয়ানের ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার জিয়াউর রহমান।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury