BJP Protest on Suvendu car attack
Bengal Liberty: চন্দ্রকোনা রোডে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কনভয়ে হামলার অভিযোগে উত্তাল বঙ্গের বিজেপি কর্মী সমর্থকরা। ঘটনার নিন্দা প্রকাশ করে জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি করে বিজেপি (BJP) নেতৃত্বরা। টায়ার জ্বালিয়ে পথ অবরোধও করা হয়। ঘটনার দিনই নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে বলেন, ” উৎখাত না করা অবধি ছাড়ব না”। এবার গর্জে উঠল বিজেপি নেতৃত্বরাও (BJP Protest on Suvendu car attack)।

ঘটনার বৃত্তান্ত (BJP Protest on Suvendu car attack)
উল্লেখ্য,শনিবার রাতে পুরুলিয়া (Purulia) থেকে মেদিনীপুর (Midnapore) ফেরার পথে চন্দ্রকোনা রোডে শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে ধরে হামলা চালানো হয় বলে অভিযোগ (chandrakona incident)। জানা গেছে, বিজেপি নেতার কনভয় চৌরাস্তা পার হতে না হতেই তাঁদের পথ আটকে দাঁড়ান তৃণমূলের কর্মী-সমর্থকেরা। লাঠি, বাঁশ দিয়ে শুভেন্দুর গাড়ির উপর আঘাত করা হয় বলে অভিযোগ। দু’পক্ষে স্লোগান-পাল্টা স্লোগান চলতে থাকে। কিন্তু প্রকাশ্য রাস্তায় বেশ কিছু ক্ষণ ধরে ঝামেলা চলে।
শুভেন্দুর দাবি, তৃণমূল কংগ্রেসের (TMC) প্রায় ২০ জন দুষ্কৃতী বাঁশ ও লাঠি হাতে তাঁর কনভয় আক্রমণ করে। পরিস্থিতি বেগতিক বুঝে প্রাণ বাঁচাতে তিনি গাড়ি ঘুরিয়ে চন্দ্রকোনা রোড ফাঁড়িতে (Chandrakona Road Outpost) ঢুকে পড়েন।
ফাঁড়ির ইনচার্জের সামনে ধর্না (BJP Protest on Suvendu car attack)
ফাঁড়ির ইনচার্জের সামনেই মেঝেতে বসে পড়েন বিরোধী দলনেতা। হামলাকারীদের গ্রেফতার না করা পর্যন্ত তিনি সেখান থেকে উঠবেন না বলে জানিয়ে দেন। দীর্ঘ সময় ধরে ফাঁড়ির ভিতরেই উত্তেজনা চললেও অভিযোগ ওঠে, অভিযুক্তদের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনও কঠোর পদক্ষেপ করা হয়নি। শেষ পর্যন্ত রাত দেড়টা নাগাদ শুভেন্দু ফাঁড়ি ছাড়েন।

ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে
এই ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে অবরোধ, সভা ও মিছিলের ডাক দেন বিরোধী দলনেতা। আগামী ১৩ তারিখ, মঙ্গলবার চন্দ্রকোনায় বড় প্রতিবাদ মিছিলের ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। তবে তার আগেই প্রতিবাদের উত্তাপ ছড়িয়ে পড়েছে রাজ্য জুড়ে। জেলায় জেলায় বিক্ষোভ প্রদর্শন করছেন বিজেপি নেতা কর্মীরা। টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা।
তবে ইতিমধ্যেই রাজ্যের বিরোধী দলনেতার কনভয়ে হামলার ঘটনায় রির্পোট তলব করেছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক (union home ministry)। ঘটনার ভিডিও ফুটেজ ও বিস্তারিত তথ্য স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠান হয়েছে বলে সূত্রের খবর।
