Suvendu on Police
Bengal Liberty: পুলিশ বাহিনী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত গুণ্ডা বাহিনীতে পরিণত হয়েছে। অবিলম্বে তাঁদের বরখাস্ত করতে হবে। এক্স হ্যান্ডেলে এই দাবি জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu on Police)।
শুভেন্দুর দাবি, আইপ্যাকের অফিস ও প্রতীক জৈনের বাড়িতে ইডি তল্লাশি অভিযানের সময় পুলিশ নির্লজ্জ বেআইনি কাজ করেছে। তাও আবার প্রকাশ্যে।

এই বেআইনি কার্যকলাপে সরাসরি ভাবে যুক্ত ছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর প্রত্যক্ষ মদতে কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সঙ্গে যুক্ত কিছু আপোষ কারী পুলিশ অফিসাররা জোর করে ইডির তদন্ত চলাকালীন প্রবেশ করে। গুরুত্বপূর্ণ কাগজপত্র ও নথি লুট করে নিয়ে যায়।
এক্স হ্যান্ডেলে শুভেন্দু দাবি করেন, সরাসরি ছিল গুন্ডামি। প্রায় ৫০ জন অফিসার প্রকাশ্য দিবালোকে এই ডাকাতিতে জড়িত ছিলেন।
সেই সমস্ত অফিসারদের মধ্যে বেশ কয়েকজনের নাম প্রকাশ্যে আনলেন বিরোধী দলনেতা।
কারা তারা? দেওয়া হল তাঁদের নাম যাঁরা আইনের শপথ গ্রহণ করেও তা ভঙ্গ করেছেন। যাঁরা সকাল বিকেল মুখ্যমন্ত্রী ও তাঁর ভাইপোর বাড়ির সামনে পাহারা দিচ্ছেন। আর অপরাধ ঢাকার জন্য ফাইল পাচার করেছেন। (Suvendu on Police)
১। প্রিয়ব্রত রায় আইপিএস, ডিসিএসডি কলকাতা পুলিশ।
২। শান্তনু সিনহা বিশ্বাস, ডিসি, এসবি, এসএসইউ কেপি।
৩। ইন্সপেক্টর অয়ন ভৌমিক, ওসি শেক্সপিয়ার সরণি থানা।
৪। ইন্সপেক্টর বিজিতাশ্ব রাউত, আইবি/ডব্লিউবিপি।
৫। এসআই রুহুল আমিন আলী শাহ, এসডি/কেপি।
৬। এসআই সুদীপ ব্যানার্জি (এসডি টু সিডি), কেপি।
৭। এল/এসআই লীনা ভট্টাচার্য, সিডি কেপি।
৮। এএসআই-১৬৫৩৮ মৃত্যুঞ্জয় রায়, ইএসডি/এনডি কেপি।
৯। এএসআই-১৮৮৬১ সৈকত বিশ্বাস, টিপি/পিডি কেপি।
১০। এ/এএসআই-৬৪৭০ মহাদেব কবিরাজ, ৭ম ব্যাটালিয়ন/বিএইচকিউ কেপি।
১১। এ/এএসআই-৩৩৫৮ সৌমেন বিশ্বাস, বিএইচকিউ কেপি।
