Kakoli Ghosh Dastidar
Bengal Liberty:
তৃণমূল থেকে বেরিয়ে আসার আরেকটা ধাপ পেরোলেন কাকলি ঘোষ দোস্তিদার (Kakoli Ghosh Dastidar) । কিছুক্ষণ আগে তিনি বারাসত তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন। সংশ্লিষ্ট ইস্তফাপত্রটি তিনি সুব্রত বক্সীকে পাঠিয়েছেন।
দলীয় সূত্রে খবর, সম্প্রতি রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এবং একাধিক বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করে দলের সঙ্গে দূরত্ব তৈরি হয় কাকলিদেবীর। ঘটনার পরপর কেন্দ্রীয় নিরাপত্তা পান তিনি।

চিঠিতে কি লিখলেন কাকলি? (Kakoli Ghosh Dastidar)
তৃণমূলের রাজ্য তৃণমূল সভাপতি সুব্রত বক্সীকে লেখা চিঠিতে কাকলি ঘোষ দস্তিদার লিখছেন, পশ্চিমবঙ্গে সাম্প্রতিক সময়ে অপরাধ ও দুর্নীতির কিছু উল্লেখযোগ্য ঘটনা সাধারণ মানুষের মনে প্রশ্ন এবং আশঙ্কার পরিবেশ তৈরি করেছে। এর ফলে রাজনীতিতে স্বচ্ছতা, জবাবদিহি এবং মানুষের প্রতি দায়বদ্ধতার বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।’’
চিঠিতে তিনি আরও বলেন, আদর্শনিষ্ঠ ও মানবিক রাজনীতির মাধ্যমেই সমাজে সুস্থ রাজনৈতিক সংস্কৃতি ফিরিয়ে আনা সম্ভব। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলের স্বার্থে এবং নৈতিক দায়বদ্ধতার জায়গা থেকে তিনি বারাসত জেলা সাংগঠনিক সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

একই সঙ্গে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা প্রকাশ করে তিনি। কাকলির কথায়, প্রবীণ ও পরীক্ষিত কর্মীদের নিয়ে দলকে আরও শক্তিশালী করা সম্ভব। ভুঁইফোড় সংগঠন দিয়ে কঠিন কাজ হয় বলে মনে হয় না।
রাজনৈতিক মহলে কাকলি ঘোষ দস্তিদারের এই পদত্যাগকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের অন্দরে এই সিদ্ধান্ত নতুন রাজনৈতিক জল্পনা উস্কে দিল।
আরও পড়ুন:
দমদমের ব্যাটন এবার ‘কালারফুল’ মদনের হাতে

