Rita gayen arrest
বেঙ্গল লিবার্টি, কলকাতা:
তোলাবাজির অভিযোগে শনিবার রাতে গ্রেফতার হলেন জ্যাংড়া হাতিয়াড়া ২ নম্বর পঞ্চায়েতের প্রধান রীতা গায়েন। গ্রেফতার করলেন নিউটাউন থানার পুলিশ (Rita gayen arrest)। বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই কড়া বার্তা দিয়েছিলেন, রাজ্যে কোনও ধরনের তোলাবাজি, সিন্ডিকেট রাজ বা দাদাগিরি বরদাস্ত করা হবে না। অভিযুক্ত যেই হোক, কড়া পদক্ষেপ নেবে প্রশাসন। গতকাল, শনিবার পুলিশের জালে ধরা পড়লো তৃণমূলের আরেক পঞ্চায়েত প্রধান।
এর আগেও একাধিক অভিযোগ জমা পড়েছিল রীতা গাইনের নামে। বিভিন্ন সাহায্য দেওয়ার নাম করে টাকা নিয়েছেন তিনি। আজ তাঁকে আদালতে পেশ করা হবে। তার সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তিদের নাম উঠে এসেছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

উঠে এসেছে একাধিক নাম Rita gayen arrest
বেহালায় পুলিশের খাঁচায় ১৬ নম্বর বরোর চেয়ারম্যান সুদীপ পোল্লে। কলকাতায় তোলাবাজি ও দাদাগিরির অভিযোগে ঠাকুরপুকুর থানার পুলিশ গ্রেফতার করেছে ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা চেয়ারম্যান সুদীপ পোল্লেকে। সূত্রের খবর, এক ব্যবসায়ী অভিযোগ করেন, কাউন্সিলর সুদীপ পোল্লে তাঁর কাছে নগদ ৫ লক্ষ টাকা তোলা দাবি করেছিলেন। সেই টাকা দিতে অস্বীকার করায় ব্যবসায়ীর দোকানে ভাঙচুর চালানো হয়, মারধর করা হয় এবং জোর করে দোকান বন্ধ করে দেওয়া হয়। খবর ছড়াতেই হরিদেবপুর ও ঠাকুরপুকুর থানায় ওই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে আরও দুই ব্যবসায়ী তোলাবাজির অভিযোগ দায়ের করেন। এলাকায় দাদাগিরি, সিন্ডিকেট রাজ, জমি দখল করা থেকে শুরু করে খোদ কর্তব্যরত পুলিশকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করার মতো অসংখ্য অভিযোগ রয়েছে সুদীপের বিরুদ্ধে।
এর আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন তিনি , রবিবারই আলিপুর আদালতে তোলা হবে। পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে।

