Bengal Liberty, Kolkata:
কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পোল্লে-কে (TMC Councillor Sudip Polley) ঘিরে শনিবার রাতে উত্তেজনা ছড়ায় ঠাকুরপুকুর থানার বাইরে। অভিযোগ, থানায় পৌঁছনোর পর বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ তাঁকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোনও একটি অভিযোগ সংক্রান্ত বিষয় নিয়ে কাউন্সিলর (TMC Councillor Sudip Polley) থানায় যান। সেই সময় থানার বাইরে আগে থেকেই উপস্থিত ছিলেন বিজেপির কর্মী ও সমর্থকেরা। কাউন্সিলরকে দেখতে পেয়েই তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং একাধিক স্লোগান তোলেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার জেরে থানার বাইরে কিছু সময়ের জন্য উত্তেজনা বজায় ছিল। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও অপ্রীতিকর পরিস্থিতির খবর মেলেনি। রাজনৈতিক মহলে ঘটনাটি নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।এ বিষয়ে এখনও পর্যন্ত কাউন্সিলর সুদীপ পোল্লে (TMC Councillor Sudip Polley) বা বিজেপি নেতৃত্বের তরফে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন:
শহরে পুরসভার ‘বুলডোজার অ্যাকশন’ ! গুঁড়িয়ে দেওয়া হলো ৩টি অবৈধ বহুতল

