Mamata Banerjee
Bengal Liberty, ৯ জুন :
সিআইডির দল আসতেই মমতাকে ব্যাকআপ দিতে কালীঘাটে দৌড়লেন মমতার বিশ্বস্ত সৈনিকগণ (Mamata Banerjee)। বাড়ির ভেতরে বাইরে পাহারাদারের কাজ করলেন কল্যাণ, শুভাশিস এবং মদন কুণাল।বিধানসভায় সই জাল কাণ্ডের তদন্তকে কেন্দ্র করে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবন সংলগ্ন ৩০-বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে পৌঁছয় সিআইডির একটি বিশেষ প্রতিনিধি দল। তৃণমূল নেতা শুভাশিসের প্রবল বাধা পেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে প্রবেশ করে প্রায় ৩০ জনের প্রতিনিধি দল৷ তদন্ত চালায় মমতার বাড়ির উলটো দিকে থাকা পার্টি অফিসেও। পাশাপশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসেও তদন্ত চালায় সিআইডি। মমতার বাড়িতে তদন্তকারী আধিকারিকরা পৌঁছনো মাত্র সেখানে হাজির হন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সৈনিকরা (Mamata Banerjee)।

মমতার বাড়ি পাহারা বিশ্বস্ত সৈনিকদের (Mamata Banerjee)
সিআইডির আধিকারিকরা এলাকায় পৌঁছনোর পর তাঁদের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন রাজ্যসভার প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তী। কোনও রকম কাঁচা কাজ করেননি। সার্চ ওয়ারেন্ট সাথে নিয়েই এসেছিলেন। বেশ কিছুক্ষণ ধৈর্য্য ধরে অপেক্ষা করার পর মমতার বাড়িতে, বাড়ির উল্টো দিকের পার্টি অফিস এবং অভিষেকের অফিস একযোগে তল্লাশি চালায় সিআইডির আধিকারিকরা। তর্ক বিতর্কে কাজ না হওয়ায় তদন্তকারীদের সাথে ব্যাকআপ দিতে মমতার বাড়িতে ঢোকেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ শুভাশিস এবং বর্তমান লোকসভার সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অপরদিকে সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে যান বিধায়ক কুণাল ঘোষ এবং মদন মিত্র। তাঁরা অবশ্য ভেতরে না বাড়ির বাইরে পাহাদার হয়ে দাঁড়িয়ে থাকেন।


