Shiuli Saha
Bengal Liberty:
তৃণমূলের অন্দরে বড় কোন ভাঙন স্রেফ সময়ের অপেক্ষা? দলনেত্রীর নেতৃত্ব থেকে কার্যত বেরিয়ে আসা এই বিদ্রোহী শিবিরের অবস্থান নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখনই শিউলি সাহার সংক্ষিপ্ত বক্তব্য বড় প্রশ্নচিহ্ন তৈরি করছে রাজনৈতিক মহলে— “কী হয় দেখতে থাকুন।”কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাষনিক বৈঠকে হাজির হয়ে এমনই মন্তব্য করেন তৃনমুল বিধায়ক শিউলি সাহা।

পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই তিন জেলার প্রশাসনিক স্তরের পর্যালোচনার পাশাপাশি তৃণমূলের বিদ্রোহী শিবিরের উপস্থিতি এই মুহূর্তে আলোচনার সবচেয়ে বড় বিষয়বস্তু। প্রশ্ন উঠছে শুভেন্দু অধিকারী কেবল নিজের গড় সামলাচ্ছেন না, বরং বিরোধী শিবিরের অসন্তুষ্ট অংশকে কাছে টেনে নিজের পায়ের তলার মাটি আরও শক্ত করছেন। আজকের কোলাঘাট বিরোধি শিবিরের উপস্থিতি তার জ্বলন্ত প্রমাণ। তবে শুধু শিউলি সাহা নয় উপস্থিত হয়েছেন তৃনমুল সাংসদ জুন মালিয়াও। এখন দেখার আজকের এই প্রশাষনিক বৈঠক আগামী দিনে বাংলার বুকে নতুন কী সমীকরণ নিয়ে আসবে ।

