France vs Senegal
Bengal Liberty, ১৬ জুন ২০২৬: আর কিছুক্ষণের মধ্যেই নিউ ইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই(France vs Senegal) শক্তিশালী দল—দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স এবং আফ্রিকান ফুটবলের অন্যতম পরাশক্তি সেনেগাল।
ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কিলিয়ান এমবাপ্পে ও সাদিও মানের সম্ভাব্য দ্বৈরথ দেখার জন্য। প্রথমে শোনা গিয়েছিল, চোটের কারণে এমবাপ্পেকে ছাড়াই মাঠে নামতে পারে ফ্রান্স। তবে শেষ মুহূর্তে সব জল্পনার অবসান ঘটিয়ে ফরাসি অধিনায়ক প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন।চলুন এক নজরে দেখে নেওয়া যাক গ্রুপ-আই-এর এই মেগা ম্যাচে দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ।


ফ্রান্সের প্রথম একাদশ (ফর্মেশন: ৪-২-৩-১)(France vs Senegal)
গোলরক্ষক মাইক মাইনিয়ান
ডিফেন্ডার জুল কুন্দে, উইলিয়াম সালিবা, দায়ো উপামেকানো, থিও হার্নান্দেজ
মিডফিল্ডার অরেলিয়াঁ চুয়ামেনি, আদ্রিয়ান রাবিও
আক্রমণভাগ মাইকেল অলিস, উসমান দেম্বেলে, দেজিরে দুয়ে,কিলিয়ান এমবাপ্পে (অধিনায়ক)
সেনেগালের প্রথম একাদশ (ফর্মেশন: ৪-৩-৩)
গোলরক্ষক এদুয়ার মঁদি
ডিফেন্ডার: ক্রেপিন দিয়াত্তা, কালিদু কুলিবালি (অধিনায়ক), মুসা নিয়াখাতে, এল হাজি মালিক দিওফ
মিডফিল্ডার লামিন কামারা ,ইদ্রিসা গানা গেয়ে, পাপে মাতার সার
আক্রমণভাগ ইসমাইলা সার, নিকোলাস জ্যাকসন,সাদিও মানে

২০০২ সালের সেই ঐতিহাসিক ম্যাচ(France vs Senegal)
ফ্রান্স ও সেনেগালের লড়াইয়ের কথা উঠলেই ফিরে আসে ২০০২ ফিফা বিশ্বকাপের স্মৃতি। সেবার নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে নেমেই উদ্বোধনী ম্যাচে তৎকালীন বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে বিশ্ব ফুটবলে বড় অঘটন ঘটিয়েছিল সেনেগাল। ম্যাচের একমাত্র গোলটি করেছিলেন পাপা বুবা দিয়প।
আরো পড়ুন:- APAI Carrier: সোনালী ভবিষ্যত গড়ার স্বপ্ন হবে সত্যি! APAI WB খুঁজে দেবে সঠিক ক্যরিয়ারের দিশা

২৪ বছর পর আবার বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি দুই দল। এবার কি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাবে সেনেগাল, নাকি জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ফ্রান্স? তার উত্তর মিলবে আর কিছুক্ষণের মধ্যেই।

