BJP Rajya Sabha nominations
Bengal Liberty
আগামী ১৪ জুলাই রাজ্যসভা উপনির্বাচনের(BJP Rajya Sabha nominations) জন্য মনোনয়ন পত্র জমা দেবেন বিজেপির তিন প্রার্থী—সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় এবং প্রকাশ চিক বরাইক। কয়েক দিন আগেই তাঁরা তৃণমূল কংগ্রেস ও রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন। এর পরপরই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে তাঁদের রাজ্যসভা উপনির্বাচনের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইককে প্রার্থী করেছে বিজেপি(BJP Rajya Sabha nominations)
গত ৯ জুলাই সল্টলেকে রাজ্য বিজেপির দফতরে দলের নেতা শমীক ভট্টাচার্যের হাত থেকে পদ্ম-পতাকা তুলে নেন এই তিন নেতা। যোগদানের অল্প সময়ের মধ্যেই তাঁদের রাজ্যসভার টিকিট দেওয়া নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। তৃণমূল ছেড়ে বিজেপিতে আসার পরপরই এত দ্রুত এই পুরস্কার মেলায় স্বভাবতই প্রশ্ন তুলেছে বিরোধী শিবির।


