Medinipur Medical college
Bengal Liberty
মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে(Medinipur Medical college) রোগীকে মেয়াদোত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ ঘিরে উত্তপ্ত গোটা রাজ্য। বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় ওই রোগী আইসিইউ-তে (ICU) চিকিৎসাধীন। পরিবারের অভিযোগ, গত মার্চ মাসেই ওই স্যালাইনের মেয়াদ ফুরিয়ে গিয়েছিল। এই ঘটনার জেরে ইতিমধ্যেই ৫ স্বাস্থ্যকর্মীকে শোকজ করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

ঘটনার বিবরণ(Medinipur Medical college)
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মেদিনীপুর শহরের বিদ্যাসাগর পল্লির বাসিন্দা মানসী দে গত ৫ জুন একাধিক শারীরিক সমস্যা নিয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের নতুন ভবনের মহিলা ওয়ার্ডে তাঁর চিকিৎসা চলছিল।

রোগীর ছেলে বিশ্বজিৎ দে-র অভিযোগ(Medinipur Medical college)
বুধবার সকালে মায়ের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি জানতে পারেন যে তাঁর মা তীব্র শারীরিক অস্বস্তি বোধ করছেন।
সন্দেহ হওয়ায় তিনি স্যালাইনের বোতল পরীক্ষা করে দেখেন, সেটির মেয়াদ ২০২৬ সালের মার্চ মাসেই শেষ হয়ে গিয়েছে।
অর্থাৎ, প্রায় তিন মাস আগে মেয়াদ ফুরিয়ে যাওয়া স্যালাইনই রোগীর শরীরে পুশ করা হচ্ছিল।
আরো পড়ুন:-
WWE SmackDown : ব্যারন করবিনের চমকপ্রদ প্রত্যাবর্তন, সামারস্ল্যামে সিএম পাঙ্ক বনাম কোডি রোডস
কর্তৃপক্ষের পদক্ষেপ(Medinipur Medical college)
পরিবারের দাবি, বিষয়টি নজরে আসতেই তাঁরা কর্তব্যরত স্বাস্থ্যকর্মীদের জানান। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হলে ঘটনার তদন্ত শুরু হয়। প্রাথমিক পদক্ষেপ হিসেবে ৫ কর্মীকে শোকজ করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, পূর্ণাঙ্গ তদন্তের পর দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।অতীতেও ঘটেছিল একই ঘটনা উল্লেখ্য, মেদিনীপুর হাসপাতালে এই ধরনের ঘটনা এবারই প্রথম নয়।

