Surjapur
Bengal Liberty : শনিবার সূর্যপুরে গিয়ে নতুন সূর্যপুর পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী (Surjapur)। তিনি জানান, এই নতুন পুলিশ ফাঁড়ি চালু হওয়ায় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও মজবুত হবে এবং সাধারণ মানুষ দ্রুত পুলিশি পরিষেবা পাবেন। এবার নতুন ফাঁড়িতে কর্মরত পুলিশকর্মীদের তালিকাও প্রকাশ্যে এসেছে। বারুইপুর পুলিশ জেলার নির্দেশিকা অনুযায়ী, এই আউটপোস্টে মোট ১২ জন পুলিশকর্মীকে পোস্টিং দেওয়া হয়েছে। ফাঁড়ির ইনচার্জ (ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে দায়িত্ব পেয়েছেন এসআই সামিউল হোসেন, যিনি আগে সোনারপুর থানায় কর্মরত ছিলেন (Surjapur)।

সূর্যপুর পুলিশ ফাঁড়িতে যাঁদের পোস্টিং হয়েছে (Surjapur)
এসআই সামিউল হোসেন এসআই শিমুল মণ্ডল, এএসআই অনির্বাণ চৌধুরী, এএসআই এসকে সাহা আলম সহ ৬ জন পুরুষ কনস্টেবল ও ২ জন লেডি কনস্টেবল স্বাগতা দাস ও মনীষা হালদার। বারুইপুরের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা এলাকা। ওই ঘটনার পর নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে এলাকায় একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি গড়ে তোলার দাবি জানানো হয়। সেই দাবি মেনেই মুখ্যমন্ত্রী নতুন পুলিশ ফাঁড়ি তৈরির ঘোষণা করেছিলেন। এরপর প্রশাসনের তৎপরতায় বারুইপুর থানার অধীনে, রাস্তার ধারে একটি অস্থায়ী পরিকাঠামো তৈরি করে সূর্যপুর পুলিশ ফাঁড়ির কাজ শুরু করা হলো।

আরও পড়ুন :
TMC : সাঁকরাইলে তৃণমূলে বড় ভাঙন, ৫০০ কর্মীর কংগ্রেসে যোগদান

