TMC
Bengal Liberty : প্রায় ৫০০ জন তৃণমূল কর্মী কংগ্রেসে যোগ দিলেন। শনিবার সাঁকরাইল ব্লকের কর্মাধ্যক্ষ শেখ মহম্মদ সিদ্দিকীর নেতৃত্বে এই বিশাল সংখ্যক মানুষ কংগ্রেসে যোগদান করেন (TMC)। রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পর থেকেই তৃণমূলের অন্দরে নানা সময়ে ভাঙন দেখা গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর থেকে আস্থা চলে যাওয়ার কারণেই এই দলবদল বলে দাবি করেছেন তৃণমূলের প্রাক্তন কর্মীরা। সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল এবার সাঁকরাইলে। দলবদলকারীদের দাবি, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কংগ্রেসের আদর্শ ও সংগঠনের উপর আস্থা রেখেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন (TMC)।

শেখ মহম্মদ সিদ্দিকীর নেতৃত্বে দলবদল সাঁকরাইলে তৃণমূলে বড় ভাঙনের দাবি (TMC)
প্রদেশ কংগ্রেসের দাবি, শেখ মহম্মদ সিদ্দিকীর নেতৃত্বে তৃণমূলের একাধিক নেতা-কর্মী, প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য এবং প্রাক্তন কর্মাধ্যক্ষ কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন। এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, হাওড়া জেলার পর্যবেক্ষক সুমন রায় চৌধুরী, জেলা কংগ্রেস সভাপতি পার্থ সারথী ভৌমিক, প্রদেশ কংগ্রেসের সম্পাদক আলোক কোলে, অজিতেশ পান্ডে, ওমপ্রকাশ জৈসোয়াল-সহ জেলা ও রাজ্য স্তরের নেতৃত্ব।

সভা থেকে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংগঠনের বিস্তার এবং আগামী দিনে হাওড়া জেলায় কংগ্রেসকে আরও শক্তিশালী করার বার্তা দেওয়া হয়। কংগ্রেস নেতৃত্বের দাবি, বিভিন্ন প্রান্ত থেকে এখনও বহু মানুষ তাঁদের সঙ্গে যোগাযোগ করছেন এবং আগামী দিনেও এই যোগদানের ধারা অব্যাহত থাকবে। তবে, প্রায় ৫০০ জন তৃণমূল কর্মীর কংগ্রেসে যোগদানের এই দাবিটি সম্পূর্ণভাবে কংগ্রেসেরই। স্বাধীনভাবে এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

আরও পড়ুন :
UCC West Bengal : পশ্চিমবঙ্গে ইউসিসি চালুর পথে বড় পদক্ষেপ, ৯ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন

