Taratala
Bengal Liberty
তারাতলা বিপর্যয়ের তদন্তে নয়া মোড়। বিপর্যয়ের দায়(Taratala) এড়ালেন কলকাতা পুরসভার তালিকাভুক্ত স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার শান্তনু দত্ত। শনিবার কলকাতা পুরনিগমের প্রশাসক স্মিতা পাণ্ডের সামনে হাজির হয়ে তিনি নিজের বক্তব্য পেশ করেন। শুনানিতে তাঁর সঙ্গে এক আইনজীবীও উপস্থিত ছিলেন। তবে তাঁর লাইসেন্স বাতিলের বিষয়ে এদিন পুরনিগম কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।


শান্তনু দত্তের দাবি, প্রোমোটার ও ডেভেলপার তাঁকে না জানিয়েই নির্মাণকাজ শুরু করেছিলেন। ফলে কীভাবে নির্মাণকাজ এগিয়েছে, মাটি পরীক্ষা (সয়েল টেস্ট) কীভাবে হয়েছে বা সেই রিপোর্ট কী ছিল—সে সম্পর্কে তাঁর কোনও ধারণা ছিল না। তাঁর অভিযোগ, তাঁকে সম্পূর্ণ অন্ধকারে রেখেই গোটা নির্মাণ প্রক্রিয়া চালানো হয়েছিল।
অন্ধকারে রেখেই প্রোমোটার নির্মাণ শুরু করেন, দাবি ইঞ্জিনিয়ারের(Taratala)
এর আগেও তিনি কলকাতা পুরনিগমের বিল্ডিং বিভাগের ডিরেক্টর জেনারেলের কাছে একই বক্তব্য পেশ করেছিলেন। সূত্রের খবর, এদিন প্রশাসক স্মিতা পাণ্ডের সামনেও তিনি সেই দাবির পুনরাবৃত্তি করেছেন।
তারাতলার বহুতল বিপর্যয়ের পর নির্মাণে গাফিলতি, অনুমোদন প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। শান্তনু দত্তের এই বক্তব্যের পর তদন্তে নতুন মাত্রা যোগ হলো। এখন তাঁর দাবি এবং সংশ্লিষ্ট নথিপত্র খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে কলকাতা পুরনিগম।


