Iran Hit List
Bengal Liberty
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই(Iran Hit List) ইরানের প্রাক্তন সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তাঁর পুত্র মোজতবা খামেনেই। এবার সেই হুঁশিয়ারি মিলিয়েই বিশ্বের তাবড় সব নেতাদের একটি তালিকা প্রকাশ্যে আনল ইরান। সেই তালিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ থেকে শুরু করে ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনির নাম রয়েছে।এই তালিকা ঘোষণার সময় স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, সংশ্লিষ্ট নেতারাই আয়াতোল্লা খামেনেইয়ের মৃত্যুর জন্য প্রধানত দায়ী।

ইরানের হিট লিস্ট(Iran Hit List)
ডোনাল্ড ট্রাম্প, এমানুয়েল ম্যাক্রোঁ ও জর্জা মেলোনির পাশাপাশি এই তালিকায় রয়েছে আরও কিছু বহুচর্চিত নাম—ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও, প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ, ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্জ-সহ মোট ১৩ জন।
প্রকাশিত তালিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সরাসরি বন্দুকের নিশানায় দেখানো হয়েছে। বাকিদের দেখানো হয়েছে বন্দির পোশাকে।

কেন এই নেতাদের নাম?(Iran Hit List)
প্রসঙ্গত, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পরেই মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায়। ঠিক সেই সময় বিশ্বের যেসব তাবড় নেতার নাম ইরানের হিট লিস্টে রাখা হয়েছে, তাঁদের কেউই ইরানকে সমর্থন করেননি। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিশ্বের অধিকাংশ রাষ্ট্রপ্রধানই আমেরিকার পাশে দাঁড়িয়েছিলেন।
অন্যদিকে, ইরানও সমান তালে সেই লড়াইয়ের কড়া জবাব দিয়েছিল।

কিন্তু সেই সংকটের সময়ে কোনও রাষ্ট্রই ইরানের পক্ষে কথা বলেনি। আয়াতোল্লার শেষকৃত্যের অনুষ্ঠান থেকেই প্রথম বদলার হুঁশিয়ারি দিয়েছিলেন খামেনেই-পুত্র মোজতবা খামেনেই। এরই ধারাবাহিকতায় এবার অত্যন্ত তৎপরতার সঙ্গে এই তালিকা প্রকাশ্যে আনল ইরান প্রশাসন। এর ফলে কি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠবে? আন্তর্জাতিক মহলে কি নতুন করে বাড়বে উদ্বেগের পারদ?

