Abhishek Banerjee
Bengal Liberty: সোমবার সকালে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে তাঁর কক্ষে প্রায় ২০ মিনিট বৈঠক করেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের লোকসভার সংসদীয় দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে মূলত দুটি জোরালো ইস্যু তুলে ধরেন তিনি।

প্রধান দাবি ও চিঠি (Abhishek Banerjee)
তৃণমূলের প্রতীকে জিতে দলবদল করা ২০ জন সাংসদের বিরুদ্ধে আনীত দলত্যাগ বিরোধী আবেদন দ্রুত নিষ্পত্তি করার দাবি জানিয়ে স্পিকারকে চিঠি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর যুক্তি, ৫ সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও এই বিষয়ে কোনো নোটিস বা শুনানি শুরু না হওয়ায় বিভ্রান্তি তৈরি হচ্ছে।

আসন বিন্যাস নিয়ে আপত্তি (Abhishek Banerjee)
এছাড়া তৃণমূলের ২৮ জন সাংসদের বসার আসন বা ডিভিশন নম্বর একতরফাভাবে পরিবর্তনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার তীব্র প্রতিবাদ জানান তিনি। কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগে এই ধরনের আসন রদবদলকে একপাক্ষিক ও অনৈতিক বলে উল্লেখ করে পুরনো আসন বিন্যাস ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে।
সূত্রের খবর, বিদ্রোহী সাংসদদের বিষয়ে এই প্রশ্নগুলির মুখে স্পিকার স্বস্তিতে ছিলেন না এবং এই বিষয়ে তাঁর স্পষ্ট কোনো উত্তর ছিল না।

