Anti Paper Leak Bill
Bengal Liberty: পরীক্ষার প্রশ্নফাঁস এবং অনিয়ম রোধ করতে আরও কঠোর আইন আনতে সোমবার লোকসভায় পেশ করা হলো ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিন্স) অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং লোকসভায় এই বিলটি পেশ করেন। তবে বিরোধীদের তীব্র বিক্ষোভ ও স্লোগানের জেরে বিলটি নিয়ে আলোচনা শুরু করা সম্ভব হয়নি এবং দুপুর পর্যন্ত উভয় কক্ষের অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।

কেন এই বিক্ষোভ? (Anti Paper Leak Bill)
গত ২০ জুলাই ছাত্র আন্দোলনের সময় পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ তুলে সরব হয়েছেন বিরোধী সাংসদরা। এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি এবং বিস্তারিত আলোচনার দাবিতে সোমবার সংসদ চত্বরেও বিক্ষোভ দেখান তাঁরা।

সংসদ উত্তপ্ত থাকলেও এর মধ্যেই কমনওয়েলথ গেমস ২০২৬-এ মহিলাদের ৪৮ কেজি ভারোত্তোলন বিভাগে দেশের হয়ে প্রথম সোনা জয়ী মীরাবাই চানুকে অভিনন্দন জানান লোকসভার স্পিকার ওম বিড়লা। সব মিলিয়ে গুরুত্বপূর্ণ বিল পেশের দিনেও বিরোধীদের হট্টগোলে উত্তপ্ত হয়ে রয়েছে সংসদ চত্বর।

