Commonwealth Games 2026
Bengal Liberty
কমনওয়েলথ গেমসে(Commonwealth Games 2026) ভারতের জয়ের ধারা অব্যাহত। মহিলাদের ৫৩ কেজি বিভাগে নাইজেরিয়ার ওনোমে দিদিহের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর, ২৩ বছর বয়সি জ্ঞানেশ্বরীর হাত ধরে ভারোত্তোলনে ভারতের ঝুলিতে এলো পঞ্চম পদক। টানটান উত্তেজনাপূর্ণ এই লড়াইয়ে অল্পের জন্য স্বর্ণপদক হাতছাড়া হলেও, গেমসে নিজের অভিষেকেই দুর্দান্ত সাফল্যের নজির গড়লেন তরুণ তুর্কি জ্ঞানেশ্বরী যাদব। চোখেমুখে চূড়ান্ত আত্মবিশ্বাস ও জয়ের প্রবল মানসিকতাকে কাজে লাগিয়ে কমনওয়েলথ গেমসে আবারও ভারতের জয়জয়কার। মীরাবাই চানু, ঝান্ডু কুমার, রাজা মুথুপান্ডি ও ঋষিকান্ত সিংয়ের পর এবার দেশের মুখ উজ্জ্বল করলেন জ্ঞানেশ্বরী।

১৯৯ কেজি ওজন তুলে ইতিহাস(Commonwealth Games 2026)
স্ন্যাচ ইভেন্টে ৮৮ কেজি ওজন তুলে পদক জয়ের দৌড়ে অনেকটাই এগিয়ে যান জ্ঞানেশ্বরী। তবে নাইজেরিয়ার ওনোমেও তাকে কড়া টক্কর দেন—জ্ঞানেশ্বরীর ৮৮ কেজির জবাবে তিনি ৯৩ কেজি ওজন তুলে কমনওয়েলথ গেমসে নতুন রেকর্ড গড়েন। এরপর ক্লিন অ্যান্ড জার্ক পর্বে জ্ঞানেশ্বরী যথাক্রমে ১০৩ কেজি, ১০৪ কেজি এবং শেষ প্রচেষ্টায় সহজেই ১১১ কেজি ওজন তুলে নেন।
জোরালো টক্কর ও রৌপ্য পদক জয়(Commonwealth Games 2026)
জবাবে ওনোমে দিদিহ ক্লিন অ্যান্ড জার্কে ১১০ কেজি তুললেও, মোট ওজনের হিসেবে সোনা জিতে নেন তিনিই। ফলে জ্ঞানেশ্বরীকে সন্তুষ্ট থাকতে হয় রৌপ্য পদক নিয়ে। তবে প্রথমবার অংশ নিয়েই এই সাফল্য যে আগামী দিনে বড় প্রতিযোগিতায় তাঁর আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে, তা বলাই বাহুল্য।
একাধিক বাধা পেরিয়ে ভারতের সাফল্য(Commonwealth Games 2026)
এখনও পর্যন্ত কমনওয়েলথ গেমসে ভারতের ঝুলিতে এসেছে মোট ৫টি পদক—১টি সোনা, ৩টি রূপো এবং ১টি ব্রোঞ্জ। বিশেষ বিষয়টি হলো, এই পাঁচটি পদকই এসেছে ভারোত্তোলন থেকে। উল্লেখযোগ্য বিষয়, এবারের প্রতিযোগিতায় ক্রিকেট, হকি এবং ব্যাডমিন্টনের মতো বেশ কিছু খেলা বাদ দেওয়া হয়েছিল—যেগুলিতে ভারতের নিশ্চিত পদক জয়ের সম্ভাবনা ছিল। তা সত্ত্বেও ভারতীয় ক্রীড়াবিদরা বিশ্বমঞ্চে দেশের পতাকাকে আবারও গর্বের সঙ্গে উঁচুতে তুলে ধরেছেন। আগামী দিনগুলিতে পদক সংখ্যা আরও বাড়বে বলেই আশা করা যাচ্ছে।


