CommonWealth Games 2026
Bengal Liberty
কমনওয়েলথ গেমসে(CommonWealth Games 2026) ভারতের জয়রথ অব্যাহত। ভারোত্তোলন থেকে ফের পদক এল ভারতে। ৫৮ কেজি বিভাগে শেষ মুহূর্তের টানটান লড়াইয়ের পর ব্রোঞ্জ পদক জিতলেন বিন্দিয়ারানী দেবী। গ্লাসগোতে আবারও ভারতের জয়জয়কার!স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক—দুই রাউন্ডেই নজরকাড়া পারফরম্যান্সের পর অবশেষে হাসলেন বিন্দিয়ারানী। ভারতবাসীর প্রত্যাশার মান রেখে কমনওয়েলথ গেমসে দেশকে ষষ্ঠ পদক এনে দিলেন তিনি।

শুরু থেকেই কড়া টক্কর(CommonWealth Games 2026)
প্রতিযোগিতার শুরু থেকেই কানাডার অ্যান-সোফি এবং নাইজেরিয়ার রাফিয়াতু ফোলাসাডে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। তবে সেই প্রতিকূল পরিস্থিতির মুখেও হার না মেনে স্মরণীয় লড়াইয়ের মাধ্যমে ব্রোঞ্জ নিশ্চিত করেন বিন্দিয়ারানী দেবী। স্বর্ণ ও রৌপ্য পদক হাতছাড়া হলেও এই রুদ্ধশ্বাস লড়াইয়ের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করলেন তিনি। এই জয়ের মাধ্যমে বিশ্বমঞ্চে ভারোত্তোলনে ভারতের শক্ত অবস্থানের বার্তাটিই ফের স্পষ্ট হলো।
কমনওয়েলথ গেমসে ভারতের অবস্থান(CommonWealth Games 2026)
বর্তমানে ১টি স্বর্ণ, ৩টি রৌপ্য এবং ২টি ব্রোঞ্জসহ মোট ৬টি পদক নিয়ে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে রয়েছে ভারত। ১৪টি দেশের এই প্রতিযোগিতায় ৪২টি পদক জিতে শীর্ষস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। অন্যদিকে, ১টি ব্রোঞ্জ নিয়ে তালিকার তলানিতে রয়েছে পাপুয়া নিউ গিনি। ভারত কি খুব দ্রুতই ১০টি পদকের কোটা ছুঁতে পারবে? বর্তমানে এই প্রশ্ন নিয়েই জোর চর্চা চলছে ক্রীড়ামহলে।


