Durgapur News
Bengal Liberty
পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের মেন গেট সংলগ্ন ১৩ নম্বর ওয়ার্ডের নিউ স্টিল পার্ক এলাকার এক ব্যাক্তির বাড়িতে এনআইএ তল্লাশি (Durgapur News)।সূত্রের খবর,গোলাম জামা নামে ওই ব্যাক্তি চার বছর আগে ছত্তিশগড় এর মজফরনগর থেকে দুর্গাপুরে এসেছিলেন। স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে এই বাড়িতে থাকে ।সোমবার সাত সকালে এনআইএ এর দুটি টিম গোলাম জামার বাড়িতে আসে। ৬ জন তদন্তকারী অফিসাররা এদিন আসে৷ এরমধ্যো ১ জন মহিলা তদন্তকারী অফিসারও রয়েছে। তবে সরকার বদলের পর এই প্রথমবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দুর্গাপুরে হানা দিলেও নেই কোন কেন্দ্রীয় বাহিনী। শুধুমাত্র রাজ্য পুলিশ দিয়েই চলছে এই অভিযান। দুর্গাপুর থানার পুলিশ ঘিরে রেখেছে গোলাম জামার বাড়ি৷

আরও পড়ুন:
ধর্মতলা অশান্তি-কাণ্ডে জোরদার ধরপাকড়, গ্রেফতার বেড়ে ১৬
Dharmatala Chaos : ধর্মতলা অশান্তি-কাণ্ডে জোরদার ধরপাকড়, গ্রেফতার বেড়ে ১৬
দুর্গাপুরে তল্লাশি অভিযান

প্রতিবেশীদের বক্তব্য , টায়ার মেরামতির দোকানে কাজ করলেও, প্রায় বছর খানেক আগে বিদেশ গিয়েছিলেন, সেখান থেকে ফিরে তার ফোন নাম্বারও পরিবর্তন করে। এর পাশাপাশি বিদেশে শ্রমিক পাঠানো ও পাসপোর্ট সংক্রান্ত কোন বিষয়ে এই গোলাম জামাত এর সঙ্গীদের গ্রেপ্তার করেছে এনআইএ। এলাকাবাসীদের সাথে সেরকম সম্পর্ক রাখতে না এই গোলাম জামা।গোলাম জামাত এর খোঁজও তল্লাশি চলছিল মাস ছয় ধরে। মাস ছয়েক আগে বিদেশে গেছিল এই গোলাম জামা। প্রায় চার ঘন্টা জিজ্ঞাসাবাদ ও তল্লাশির পর এন আই এ তাকে আটক করে নিয়ে যায় প্রথমে দুর্গাপুর থানায়। এখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সূত্রের খবর, এখান থেকে সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করে কলকাতায় নিয়ে যাবে বলে জানা যাচ্ছে।

