Gadkari Deepfake Suit
Bengal Liberty: ইথানল-মিশ্রিত পেট্রল (E20) নীতি নিয়ে তৈরি হওয়া বিতর্কের জেরে এবার বড় আইনি পদক্ষেপ নিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। তাঁর নামে তৈরি হওয়া আপত্তিকর এবং ভুয়া ভিডিও ও কনটেন্টের বিরুদ্ধে মেটা, এক্স এবং গুগলের মতো সংস্থার বিরুদ্ধে দেওয়ানি মামলা করার অনুমতি দিয়েছে বোম্বে হাইকোর্ট।
কী বলা হয়েছে মামলায়? (Gadkari Deepfake Suit)
গড়করির দাবি, ইথানল-ব্লেডেড পেট্রল (EBP) বা E20 নীতির সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। এই দপ্তরটি সম্পূর্ণভাবে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অধীনে পরিচালিত হয়।

ভুয়া অপপ্রচার (Gadkari Deepfake Suit)
মামলায় অভিযোগ করা হয়েছে, কিছু অসাধু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ভুয়া ও ডিপফেক ভিডিও ছড়িয়ে মিথ্যা প্রচার চালাচ্ছেন যে, এই নীতির মাধ্যমে মন্ত্রী ও তাঁর পরিবার ব্যক্তিগতভাবে আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

আদালতের অনুমতি (Gadkari Deepfake Suit)
মানহানি রোধ করতে এবং সোশ্যাল মিডিয়া থেকে এই ধরনের সমস্ত আপত্তিকর ও ভুয়া কনটেন্ট মুছে ফেলার নির্দেশ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন নীতিন গড়করি। সোমবার বিচারপতি অভয় আহুজা তাঁকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন।

