Indigo Flight
Bengal Liberty
মাঝআকাশে চরম বিপত্তি! মুম্বই থেকে দুবাইগামী(Indigo Flight) ইন্ডিগোর একটি বিমান গুজরাটের রাজকোট বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। উড্ডয়নের সময় সবকিছু স্বাভাবিক থাকলেও মাঝআকাশে ওঠার পরই আচমকা সমস্যা শুরু হয়। জরুরি অবতরণের পর পরীক্ষা করতেই বিমানের ভেতর রহস্যজনক ধোঁয়ার উপস্থিতি লক্ষ্য করা যায়। জানা গেছে, বিমানটিতে মোট ১৯৪ জন যাত্রী ছিলেন। তবে এখানে প্রশ্ন উঠছে— প্রাথমিক পরীক্ষার পর সব ঠিক থাকা সত্ত্বেও আকাশে ওঠার পর কেন এমন বিপত্তি ঘটল? ইন্ডিগোর এই ধরনের অব্যবস্থা দেখে ক্ষোভে ফেটে পড়েছেন যাত্রীরা।

যাত্রীদের অভিযোগ(Indigo Flight)
“বিমানের কর্তৃপক্ষ আমাদের মানুষই মনে করে না। এতটা সময় যে নষ্ট হলো, তার ক্ষতিপূরণ কে দেবে? প্রতিনিয়ত একই রকম ঘটনা ঘটে চলেছে। আমাদের সঙ্গে অত্যন্ত বাজে ব্যবহার করা হয়। হয় আপনারা আপনাদের বিমান পরিষেবা উন্নত করুন, না হয় ফ্লাইট বন্ধ করে দিন! প্রতিদিন এভাবে যাত্রীদের হয়রানি করা অবিলম্বে বন্ধ হোক।”
সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ(Indigo Flight)
এই ঘটনার খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় ট্রোল ও মিমের বন্যা বয়ে যায়। পাশাপাশি একদল ক্ষুব্ধ যাত্রীকে বিমানবন্দরেই প্রতিবাদ-আন্দোলন করতে দেখা যায়। পরবর্তীতে বিমান পরিষেবা সচল হলেও চূড়ান্ত হয়রানির ছবিটা বদলায়নি। ঘণ্টার পর ঘণ্টা বিমানবন্দরে আটকে থেকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। কবে বন্ধ হবে যাত্রীদের এই হয়রানি? এই প্রশ্নের উত্তর কি আদৌ কারও কাছে আছে?


