Journalists Protest
Bengal Liberty
পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের উপর হামলা ও হেনস্থার প্রতিবাদে সোমবার পথে নামলেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সংবাদকর্মীরা (Journalist Protest)। কলকাতা প্রেস ক্লাব থেকে ধর্মতলা পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে সাংবাদিকদের পাশাপাশি অংশ নেন ৯০ বছর বয়সী এক প্রবীণ সাংবাদিকও।

কলকাতার রাস্তায় সাংবাদিক সমাজ Journalist Protest
২৪ জুলাই ধর্মতলায় নিট-কাণ্ডের প্রতিবাদ কর্মসূচির খবর সংগ্রহ করতে গিয়ে একাধিক সাংবাদিক আক্রান্ত হন বলে অভিযোগ। এর প্রতিবাদেই এদিন সাংবাদিক সমাজ একজোট হয়ে প্রতিবাদে সামিল হয়। এর আগেও বিভিন্ন সময়ে সাংবাদিক নিগ্রহের একাধিক ঘটনা সামনে এসেছে।

তবে ২৪ জুলাইয়ের ঘটনায় সংবাদমাধ্যমকে লক্ষ্য করে হামলার অভিযোগ ওঠে আরও জোরালো ভাবে। আন্দোলনের খবর সংগ্রহের সময় সাংবাদিকদের লক্ষ্য করে জলের বোতল ছোড়া হয়, ক্যামেরা ভাঙচুর করা হয়। মহিলা সাংবাদিকদের প্রতিও অশালীন আচরণ করা হয় বলে অভিযোগ। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েই এই হামলা ও হেনস্থার শিকার হন সংবাদকর্মীরা।

শুক্রবার আক্রান্ত সাংবাদিকদের দেখতে এসএসকেএম হাসপাতালে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি আশ্বাস দেন, দোষীদের কাউকেই ছাড় দেওয়া হবে না এবং প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সেই প্রতিশ্রুতির পর ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ বেশ কয়েকজন অভিযুক্তকে আটক করে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে অভিযুক্তদের তালিকাও ক্রমশ বাড়ছে।
এই ঘটনার প্রতিবাদে এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে সোমবারের এই প্রতিবাদ মিছিল থেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

