CM Suvendu Adhikari
Bengal Liberty : দিল্লির রাজনৈতিক মহলে ফের জোর চর্চা শুরু হয়েছে এনসিপিআইকে ঘিরে (NCPI)। এনডিএ-র বৈঠকে আমন্ত্রণ পাওয়ার পর মঙ্গলবার বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন দলের সাংসদরা। এই বৈঠকের পরই এনসিপিআইয়ের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান আরও স্পষ্ট হতে পারে বলে মনে করা হচ্ছে। এনডিএ-র শরিক হিসেবেই থাকবে, নাকি বিজেপিতে বিলীন হবে দল, সেই প্রশ্নেই এখন সরগরম রাজনৈতিক মহল (NCPI)।

মঙ্গলবার বঙ্গভবনে শুভেন্দুর সঙ্গে বৈঠক (NCPI)
এনসিপিআই সাংসদ শতাব্দী রায় জানিয়েছেন, মঙ্গলবার দুপুর ১টায় দিল্লির বঙ্গভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দলের সব সাংসদের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে সাংসদদের মতামত শোনা হবে। এতদিন যেসব বিষয় খোলাখুলি বলা সম্ভব হয়নি, সেগুলিও আলোচনায় উঠে আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। দলবদলের সিদ্ধান্ত নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন শতাব্দী রায়। তাঁর দাবি, সমস্ত পদক্ষেপই নিয়ম মেনেই করা হয়েছে। এখন নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার অপেক্ষা। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন লোকসভার স্পিকার।

বিজেপিতে বিলীন হওয়ার জল্পনা আরও জোরালো (NCPI)
উল্লেখ্য, ১৯ জন সাংসদ নিয়ে তৃণমূল ছাড়ার পরই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এনসিপিআইয়ের প্রতিনিধিরা লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে নতুন দল হিসেবে স্বীকৃতির আবেদন জানান। একই সঙ্গে তাঁরা এনডিএ-র শরিক হিসেবে লোকসভায় আসন বরাদ্দেরও আবেদন করেন। বাদল অধিবেশন শুরুর আগে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজুর আমন্ত্রণে এনসিপিআই সর্বদল বৈঠকেও অংশ নেয়। এবার ফের এনডিএ-র বৈঠকে দলটিকে ডাকা হয়েছে। ফলে রাজনৈতিক মহলে জল্পনা আরও তীব্র হয়েছে। এনসিপিআই কি এনডিএ-র শরিক হিসেবেই থাকবে, নাকি শেষ পর্যন্ত বিজেপিতে বিলীন হবে, সেই উত্তর মিলতে পারে মঙ্গলবারের গুরুত্বপূর্ণ বৈঠকের পর।


