CM Suvendu Adhikari
Bengal Liberty:
মঙ্গলবার দিল্লিতে এনসিপিআই (NCPI) সাংসদদের নিয়ে যে বৈঠক হওয়ার কথা ছিল, তা শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। অন্যদিকে নবান্নে মুখ্যমন্ত্রীর এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। সূত্রের খবর, এনডিএ-র বৈঠকে তৃণমূলত্যাগী এনসিপিআই সাংসদদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে শেষ মুহূর্তে সেই কর্মসূচি স্থগিত রাখা হয়।

NCPI
এদিকে, সোমবার সন্ধ্যায় নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়েছে বলে জানা গিয়েছে। প্রায় ৪০ মিনিট ধরে তাঁদের মধ্যে আলোচনা চলে। যদিও বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি।

হঠাৎ দিল্লিতে স্থগিত এনসিপিআই সাংসদদের বৈঠক NCPI
সূত্রের খবর, শুভেন্দু অধিকারীর মঙ্গলবার দিল্লি যাওয়ার কর্মসূচি চূড়ান্ত ছিল। সেখানে এনসিপিআই-এর সমস্ত সাংসদকে নিয়ে একটি বৈঠক হওয়ার কথা ছিল। ওই বৈঠকে বিজেপির শীর্ষ নেতৃত্বও উপস্থিত থাকতে পারেন বলে অনুমান করা হয়েছিল। কিন্তু বিকেলের পর পরিস্থিতির পরিবর্তন ঘটে। সেই সফর আপাতত স্থগিত রেখে তড়িঘড়ি নবান্নে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই বৈঠকের আয়োজন করা হয়।
NCPI

অন্যদিকে, এনসিপিআই-এর বাকি সাংসদরা এখনও দিল্লিতেই রয়েছেন বলে খবর। দিল্লির বৈঠক কেন বাতিল হলো এবং নবান্নের বৈঠকে কী বার্তা দেওয়া হয়েছে, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। এখন সবার নজর পরবর্তী পদক্ষেপের দিকে।
আরও পড়ুনঃ ৫ আগস্ট লালবাজার অভিযানের ডাক কংগ্রেসের

