Panskura Murder
Bengal Liberty
পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার জয়কৃষ্ণপুর এলাকায় এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম মণিকা দাস (৪৬)। স্ত্রীকে খুনের অভিযোগে স্বামী মনোরঞ্জন দাসকে (Panskura News) গ্রেফতার করেছে পাঁশকুড়া থানার পুলিশ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মনোরঞ্জন দাসের একটি সাইকেল মেরামতের দোকান রয়েছে। তাঁদের ছেলে কর্মসূত্রে হায়দরাবাদে থাকেন। পরিজনদের দাবি, মনোরঞ্জনবাবু অধিকাংশ সময় রাতের বেলা দোকানেই কাটাতেন। ফলে বাড়িতে মণিকাদেবী একাই থাকতেন।
আরও পড়ুনঃ
জল্পেশে পুজো দিয়েই নতুন নজির! উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari : জল্পেশে পুজো দিয়েই নতুন নজির! উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী
রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য Panskura News
শনিবার গভীর রাতে ঘরের ভিতরে মণিকা দাসকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। খবর পেয়ে রবিবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

পুলিশ সূত্রের খবর, প্রাথমিক তদন্তে দাম্পত্য কলহের জেরে খুনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে পরিবারের দাবি, সম্প্রতি স্বামী-স্ত্রীর মধ্যে বড় কোনো অশান্তি হয়েছে বলে তাঁদের জানা নেই।

ঘটনার রাতে মনোরঞ্জন দাস কোথায় ছিলেন, কীভাবে এই মৃত্যু হলো এবং এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কি না— তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে, সমস্ত দিক বিবেচনা করে ঘটনার তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

