Sheikh Hasina
Bengal Liberty
সম্প্রতি বাংলাদেশের রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ(Sheikh Hasina) করেছেন মোহাম্মদ সাহাবুদ্দিন। এই খবর সামনে আসার পর দেশটিতে নানা জটিলতার সৃষ্টি হয়েছিল। তবে এই ঘটনার পর আরও একটি চাঞ্চল্যকর খবর সামনে এসেছে, যা বাংলাদেশসহ সমগ্র বিশ্বের রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তা দিচ্ছে বলে মনে করা হচ্ছে।
সূত্রের দাবি, বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন। এই খবর সামনে আসতেই নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে।

বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ(Sheikh Hasina)
বর্তমানে মোহাম্মদ সাহাবুদ্দিন চোখের চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন। ঠিক এই সময়েই এ ধরনের খবর প্রকাশ্যে এলো। তবে এই সংবাদের সত্যতা ঠিক কতখানি, তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা কঠিন। কিছুদিন আগেই আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছিলেন যে, তিনি খুব শীঘ্রই বাংলাদেশে ফিরতে প্রস্তুত। সেই মন্তব্যের কয়েক দিনের মধ্যেই রাষ্ট্রপতির পদ ছেড়ে দেন মোহাম্মদ সাহাবুদ্দিন।

এই দুই ঘটনার মধ্যে আদৌ কোনো যোগসূত্র আছে কি না, তা নিয়ে কূটনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই বাংলাদেশজুড়ে মোহাম্মদ সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি তুলেছে জামায়াত-ই-ইসলামী। দলটির দাবি “শেখ হাসিনা দেশবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। মোহাম্মদ সাহাবুদ্দিন কেন তাঁর সঙ্গে ফোনে আলোচনা করলেন? অবিলম্বে সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা উচিত। আমরা সরকারের কাছে তাঁকে দ্রুত গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি।” বর্তমানে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এই ঘটনার পর নয়াদিল্লি কতটা তৎপর হয় এবং ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণ কোন দিকে যায়, তা নিয়ে আন্তর্জাতিক মহলেও নতুন করে চর্চা শুরু হয়েছে।


