Suvendu Adhikari
Bengal Liberty
সহজলভ্য হবু উত্তরবঙ্গের প্রশাসনিক পরিষেবা (Suvendu Adhikari)। উত্তরকন্যায় আগামী দিনে একাধিক সরকারি দফতরের কাজ চালুর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার শিলিগুড়ি-বর্ধমান রোডের নতুন উড়ালপুল উদ্বোধন অনুষ্ঠানে তিনি জানান, উত্তরবঙ্গের মানুষকে আর ছোটখাটো সরকারি কাজের জন্য বারবার কলকাতায় ছুটতে হবে না। উত্তরবঙ্গের মানুষের সুবিধার্থে সময় ও খরচ বাঁচাতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

উত্তরবঙ্গ উন্নয়নে নজর মুখ্যমন্ত্রীর Suvendu Adhikari
উড়ালপুলের উদ্বোধনে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সহ রাজ্যের একাধিক মন্ত্রী। ফিতে কেটে উড়ালপুলের উদ্বোধনের ও সেতু পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। শুভেন্দুর অভিযোগ , বিগত তৃণমূল সরকারের আমলে উত্তরবঙ্গ উন্নয়নের ক্ষেত্রে বঞ্চিত হয়েছিল। তাঁর দাবি, বর্তমানে ডবল ইঞ্জিন সরকারের হাত ধরে উত্তরবঙ্গে দ্রুত উন্নয়ন হচ্ছে। উত্তরবঙ্গের তরফ থেকে এখন ১০ জন মন্ত্রী রয়েছেন। আগামী দিনে রাস্তা, রেল, বিমানবন্দর-সহ পরিকাঠামো উন্নয়নে আরও জোর দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এবারের বাজেটে উত্তরবঙ্গের জন্য বরাদ্দ দ্বিগুণ করা হয়েছে। হাঁসিমারা ও বাগডোগরা বিমানবন্দরের সম্প্রসারণ, শিলিগুড়ি ও চিকেনস নেক সংলগ্ন এলাকার উন্নয়ন এবং নিরাপত্তা জোরদারের পরিকল্পনাও রয়েছে। উন্নয়ন প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণের কাজও চলছে বলে তিনি জানান।

উল্লেখ্য, সোমবার সকালে জলপাইগুড়িতে গিয়ে সিকিমের টানেল দুর্ঘটনায় নিহত ১১ জন শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। তাঁদের হাতে আর্থিক সহায়তা তুলে দিয়ে সরকারের পক্ষ থেকে পাশে থাকার আশ্বাস দেন। পরে উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক সেরে সন্ধ্যায় শিলিগুড়ির উড়ালপুল উদ্বোধন করেন তিনি।

