The Odyssey
Bengal Liberty
ক্রিস্টোফার নোলানের বহুপ্রতীক্ষিত ছবি ‘দ্য ওডিসি’ মুক্তির(The Odyssey) পরই বড়সড় ধাক্কার মুখে। সোশ্যাল মিডিয়ায় ছবির উচ্চমানের পাইরেটেড কপি ছড়িয়ে পড়ার ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে ইউনিভার্সাল পিকচার্স। স্টুডিও স্পষ্ট জানিয়ে দিয়েছে, কপিরাইট লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং দোষীদের বিরুদ্ধে সব ধরনের পদক্ষেপ করা হবে।

কীভাবে ফাঁস হলো ছবি(The Odyssey)
প্রকাশিত তথ্য অনুযায়ী, সপ্তাহান্তে একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে প্রায় ২ ঘণ্টা ৫৩ মিনিটের সম্পূর্ণ ছবিটির একটি উচ্চমানের কপি শেয়ার করা হয়। কয়েক ঘণ্টার মধ্যেই সেই পোস্টে ২১ লক্ষেরও বেশি ভিউ হয়। পরবর্তীতে কপিরাইট লঙ্ঘনের অভিযোগের ভিত্তিতে পোস্টটি সরিয়ে দেওয়া হয় এবং সংশ্লিষ্ট অ্যাকাউন্টটিও সাসপেন্ড করা হয়েছে।
ইউনিভার্সালের কড়া বার্তা(The Odyssey)
ঘটনার পর ইউনিভার্সাল পিকচার্স এক বিবৃতিতে জানায়, অননুমোদিতভাবে ছবি আপলোড হওয়ার বিষয়টি জানতে পেরেই তারা দ্রুত ‘টেকডাউন প্রোটোকল’ চালু করেছে। স্টুডিওর দাবি, কপিরাইট লঙ্ঘন সংক্রান্ত বিষয়টি তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে এবং নিজেদের কনটেন্ট সুরক্ষায় প্রয়োজনীয় সব আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

বক্স অফিসে দাপট ‘দ্য ওডিসি’-র পাইরেসির ঘটনা সামনে এলেও বক্স অফিসে এখনও আধিপত্য বজায় রেখেছে ‘দ্য ওডিসি’। আন্তর্জাতিক বাজারে ছবিটি ইতিমধ্যেই ৬০০ মিলিয়ন ডলারের বেশি আয় করেছে এবং দ্বিতীয় সপ্তাহেও দুর্দান্ত ব্যবসা করছে। বিশেষ করে আইম্যাক্স প্রেক্ষাগৃহগুলিতে দর্শকদের উপচে পড়া ভিড় অব্যাহত রয়েছে।
পাইরেসি রুখতে নতুন চ্যালেঞ্জ(The Odyssey)
হলিউডে বড় বাজেটের ছবি মুক্তির পর পাইরেসি নতুন কিছু নয়। তবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে লক্ষ লক্ষ মানুষের কাছে সম্পূর্ণ ছবি পৌঁছে যাওয়ায় স্টুডিওগুলির সামনে বড়সড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে। ইউনিভার্সালের এই কড়া অবস্থান ভবিষ্যতে এই ধরনের ঘটনার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।


