Tiger Shroff
Bengal Liberty
গত শনিবার ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান(Tiger Shroff) ডার্বি ম্যাচের মধ্য দিয়েই সূচনা হয়ে গিয়েছে ১৩৫তম ডুরান্ড কাপের। প্রতিটি ম্যাচেই গোলের বন্যা, অসাধারণ ফুটবল আর গ্যালারি জুড়ে দর্শকদের উপচে পড়া ভিড়—এক কথায় দুর্দান্ত গতিতে এগোচ্ছে এবারের ডুরান্ড। এবার সেই ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের মঞ্চেই লাগতে চলেছে গ্ল্যামারের রং!

ডুরান্ড কাপে টাইগার(Tiger Shroff)
শোনা যাচ্ছে, বলিউড অভিনেতা টাইগার শ্রফকে মুম্বাই সিটি এফসি-র হয়ে এবারের ডুরান্ড কাপে খেলতে দেখা যেতে পারে।কাজের চরম ব্যস্ততা ও দিনরাত শুটিংয়ের মধ্যেও ফুটবলকে সর্বদা বিশেষ গুরুত্ব দিয়ে এসেছেন টাইগার। প্রস্তুতি ও চূড়ান্ত অনুশীলন শেষে সব ঠিক থাকলে, আগামী ৩০ জুলাই শিলং লাজং এফসি-র বিরুদ্ধে মাঠে নামতে পারেন এই অ্যাকশন হিরো। এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা না হলেও, বল পায়ে বলিউডের এই অভিনেতাকে দেখার সম্ভাবনা কিন্তু জোরালো হচ্ছে। ঘটনাটি সত্যি হলে ডুরান্ড কাপের সুদীর্ঘ ইতিহাসে তা এক নতুন পালক যোগ করবে। তবে ভারতীয় ফুটবলের সঙ্গে বলিউডের মেলবন্ধন অবশ্য এই প্রথম নয়।

বলিউড ও ফুটবলের যুগলবন্দি(Tiger Shroff)
ইন্ডিয়ান সুপার লিগের (ISL) সূচনা থেকেই আইপিএলের মতোই ফুটবল ও চলচ্চিত্রের মেলবন্ধন দেখা গেছে। যেমন—এফসি পুনে সিটির প্রচারের দায়িত্বে ছিলেন হৃতিক রোশন, আবার চেন্নাইয়িন এফসি-র অন্যতম সহ-মালিক হিসেবে যুক্ত রয়েছেন অভিষেক বচ্চন। পাশাপাশি, এফসি গোয়া দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেখা গেছে বরুণ ধাওয়ানকে।

এমনকি মুম্বাই সিটি এফসি ও নর্থইস্ট ইউনাইটেড এফসি-র মালিকানার সঙ্গে জড়িয়ে রয়েছে রণবীর কাপুর ও জন আব্রাহামের নাম। তাই ফুটবল ও বলিউডের এই সম্পর্ক আজকের নয়।
তবে অন্যান্যদের মতো কেবল প্রচার বা মালিকানায় সীমাবদ্ধ না থেকে টাইগার শ্রফের সরাসরি খেলোয়াড় হিসেবে মাঠে নামার সিদ্ধান্ত সত্যি এক অনন্য নজির গড়ে তুলতে পারে। এখন দেখার, টাইগারের এই পদক্ষেপের পর বিনোদন জগতের অন্যান্য তারকারাও খেলার মাঠে এমনভাবে এগিয়ে আসেন কি না!

