Abhishek Banerjee
Bengal Liberty
বিদেশে গিয়ে চোখের চিকিৎসা করানোর অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee)। তাঁর আবেদন অনুযায়ী, চোখের বিশেষ চিকিৎসার জন্য বিদেশে যাওয়া প্রয়োজন। পূর্বেও কলকাতা হাইকোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নেওয়ার নির্দেশ দিয়েছিল। অপরদিকে অভিষেক দাবি জানিয়েছেন, ডিজে মামলায় হাই কোর্টের নির্দেশ মেনে তিনি তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেছেন এবং কণ্ঠস্বরের নমুনাও জমা দিয়েছেন। তা সত্ত্বেও চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আবেদনে হাই কোর্ট থেকে কোনও ইতিবাচক সাড়া মেলেনি।

এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক। আগামী ৩ আগস্ট শীর্ষ আদালতে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে বলে জানা গিয়েছে।

