Adhir Ranjan Chowdhury
Bengal Liberty
প্রদেশ কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা(Adhir Ranjan Chowdhury) কমিটির কাছে আলি ইমরান রামজের (ভিক্টর) বিরুদ্ধে গৃহীত শাস্তিমূলক পদক্ষেপ পুনর্বিবেচনার আবেদন জানালেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরী। মঙ্গলবার কমিটির চেয়ারম্যানের কাছে লিখিতভাবে এই আবেদন জমা দেন তিনি।

চূড়ান্ত সিদ্ধান্তের আগে ব্যক্তিগত শুনানির আর্জি কংগ্রেস নেতার(Adhir Ranjan Chowdhury)
আবেদনে অধীর রঞ্জন দাবি করেছেন, পুরো বিষয়টি যেন ‘প্রাকৃতিক ন্যায়বিচার’-এর (Natural Justice) নীতি মেনে বিবেচনা করা হয়। তাঁর অভিযোগ, শৃঙ্খলাভঙ্গ সংক্রান্ত তদন্ত শেষ হওয়ার আগেই পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিক্টরের সাসপেনশনের খবর প্রকাশ করে দেওয়া হয়েছিল। এই বিষয়টিও কমিটির বিবেচনায় আনার অনুরোধ জানিয়েছেন তিনি। পাশাপাশি, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আলি ইমরান রামজকে ব্যক্তিগতভাবে শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে নিজের বক্তব্য পেশ করার সুযোগ দেওয়ারও আবেদন জানিয়েছেন অধীর রঞ্জন।

প্রসঙ্গত: উত্তর দিনাজপুরের চাকুলিয়ার প্রাক্তন বিধায়ক আলি ইমরান রামজ ওরফে ভিক্টর ও তাঁর ৭০ বছর বয়সী মা তালাৎ সুলতানার বিরুদ্ধে গত ফেব্রুয়ারি মাসেই বধূ নির্যাতনের অভিযোগ তোলেন ভিক্টরের স্ত্রী প্রিয়াঞ্জলি নিয়োগী। সোমবার সন্ধ্যায় দল থেকে ভিক্টরকে বহিষ্কারের সিদ্ধান্ত জানায় পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস।
তাঁর বিরুদ্ধে দলবিরোধী কার্যকলাপ এবং প্রদেশ নেতৃত্বকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে প্রকাশ্যে মন্তব্য করার অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে প্রথমে তাঁকে শোকজ করা হয় এবং পরে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েই এবার শৃঙ্খলা রক্ষা কমিটির দ্বারস্থ হলেন অধীর রঞ্জন চৌধুরী।


