CM Suvendu Adhikari
Bengal Liberty : রাজ্য সরকারের উদ্যোগে চালু হল টোল-ফ্রি হেল্পলাইন (CM Suvendu Adhikari)। ভবানী ভবন থেকে এই পরিষেবার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির বার্তা আরও একবার স্পষ্ট করেন তিনি। কাটমানি, সিন্ডিকেট, বেআইনি টোল আদায় ও বেআইনি মদের অভিযোগ জানানোর জন্য আলাদা চারটি নম্বর চালু করা হয়েছে। দিন-রাত যে কোনও সময় এই নম্বরগুলিতে ফোন করে অভিযোগ জানানো যাবে। অভিযোগ সরাসরি প্রশাসনের নজরে পৌঁছবে বলেই সরকারের দাবি। একই সঙ্গে পুলিশের জন্যও চালু হয়েছে পৃথক হেল্পলাইন। আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং সাধারণ মানুষের অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপশি এক গুচ্ছ ঘোষণা করেন তিনি (CM Suvendu Adhikari)।

চার ধরনের অভিযোগে চারটি আলাদা টোল-ফ্রি নম্বর (CM Suvendu Adhikari)
রাজ্যের বাসিন্দাদের সুবিধার কথা মাথায় রেখে চারটি পৃথক টোল-ফ্রি নম্বর চালু করছে প্রশাসন। সপ্তাহের সাত দিন, দিনে ২৪ ঘণ্টাই এই নম্বরগুলিতে সম্পূর্ণ বিনামূল্যে ফোন করে অভিযোগ জানানো যাবে।অভিযোগের জন্য নির্ধারিত নম্বরগুলি হল-
কাটমানি সংক্রান্ত অভিযোগ: 155334
সিন্ডিকেট অপরাধের অভিযোগ: 155335
বেআইনি রোড ট্যাক্স ও টোলের অভিযোগ: 155337
বেআইনি মদ সংক্রান্ত অভিযোগ: 155339
প্রশাসনের দাবি, কোনও অভিযোগ নথিভুক্ত হলেই তা সরাসরি সংশ্লিষ্ট দফতরের কাছে পৌঁছে যাবে। অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে। সরকারের মতে, দুর্নীতি, বেআইনি আদায় এবং অপরাধমূলক কার্যকলাপের বিরুদ্ধে সাধারণ মানুষের সরাসরি অভিযোগ জানানোর সুযোগ আরও সহজ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রীর ঘোষণা (CM Suvendu Adhikari)
রাজ্যের পুলিশি পরিষেবাকে আরও আধুনিক ও জনমুখী করতে ভবানী ভবন থেকে নতুন পুলিশ হেল্পলাইন পরিষেবার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চারটি পৃথক নম্বরে সাধারণ মানুষ বিভিন্ন ধরনের অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ দ্রুত গ্রহণ ও নিষ্পত্তির লক্ষ্যে এই ব্যবস্থা চালু করা হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করতে পুলিশে নতুন করে এক লক্ষ কর্মী নিয়োগ করা হবে। উত্তরপ্রদেশের ধাঁচে পুলিশ বাহিনীর সম্প্রসারণ ও কর্মসংস্থানের পরিকল্পনার কথাও তিনি তুলে ধরেন। পাশাপাশি পুলিশের পরিকাঠামো উন্নয়ন, আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং মহিলা পুলিশ কর্মীদের বাড়ির কাছাকাছি পোস্টিংয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেও জানান। দুর্নীতি দমন, স্বচ্ছ প্রশাসন এবং মানুষের আস্থা ফিরিয়ে আনতেই রাজ্য সরকার একাধিক পদক্ষেপ করছে বলে এদিন ফের স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন :
Nabanna : প্রশাসনে বড়সড় রদবদল, একসঙ্গে বদলি পুলিশ ইন্সপেক্টর ও BDO

