CM Suvendu Adhikari
Bengal Liberty : নিট প্রশ্নফাঁসের বিতর্কের মাঝেই রাজ্যের নিট কৃতীদের সংবর্ধনা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। নবান্নে আয়োজিত অনুষ্ঠানে তিনি ভবিষ্যতের চিকিৎসকদের রাজ্য থেকে মানুষের সেবা করার আহ্বান জানান। একই সঙ্গে স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন এবং নতুন মেডিক্যাল কলেজ তৈরির একাধিক পরিকল্পনার কথাও ঘোষণা করেন (CM Suvendu Adhikari)।

রাজ্যেই থেকে মানুষের সেবার আহ্বান (CM Suvendu Adhikari)
মুখ্যমন্ত্রী বলেন, এমবিবিএস পাশের পর অনেক চিকিৎসকই অন্য রাজ্য বা বিদেশে চলে যান। রাজ্যের লক্ষ্য এমন উন্নত স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলা, যাতে চিকিৎসকরা স্বেচ্ছায় পশ্চিমবঙ্গেই থেকে কাজ করতে আগ্রহী হন। তিনি চিকিৎসকদের শহরের পাশাপাশি গ্রামের মানুষের চিকিৎসার দায়িত্বও নেওয়ার আহ্বান জানান। নিট কৃতীদের ‘আগামীর চিকিৎসক’ উল্লেখ করে শুভেন্দু বলেন, তাঁদের সাফল্য আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। পাশাপাশি ভারত ও মাতৃভূমি পশ্চিমবঙ্গ, দুইয়ের প্রতিই ভালোবাসা ও দায়িত্ববোধের বার্তাও দেন তিনি।

স্বাস্থ্য পরিকাঠামোয় জোর (CM Suvendu Adhikari)
মুখ্যমন্ত্রী জানান, রাজ্য ইতিমধ্যেই আয়ুষ্মান ভারতে অন্তর্ভুক্ত হয়েছে। স্বাস্থ্যশিক্ষায় আসন সংখ্যা বাড়ানোর পাশাপাশি কালিম্পং, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান ও দক্ষিণ দিনাজপুরে চারটি নতুন মেডিক্যাল কলেজ গড়ে তোলা হবে। উত্তরবঙ্গেও কল্যাণীর আদলে একটি এইমস তৈরির পরিকল্পনার কথা জানান তিনি। নিউটাউনে আদানি গোষ্ঠীর ২ হাজার শয্যার হাসপাতালের জন্য সরকার জমি দিয়েছে, যার ১ হাজার শয্যা গরিব মানুষের চিকিৎসার জন্য সংরক্ষিত থাকবে। এছাড়া এসএসকেএম হাসপাতালের শয্যা বৃদ্ধি, আধুনিক স্ক্যান, এমআরআই, অপারেশন থিয়েটার, চিকিৎসকদের আবাসন এবং হাসপাতালে কর্মীসংখ্যা বাড়ানোর উদ্যোগের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন :
Howrah Municipal Corporation: হাওড়া পুরনিগমের নতুন নাগরিক উদ্যোগ, নজর জনগণনা থেকে প্ল্যানেটোরিয়ামে

