Darjeeling Road
Bengal Liberty
দার্জিলিং জেলার যোগাযোগ পরিকাঠামো(Darjeeling Road) উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ। দার্জিলিংয়ের গুরুত্বপূর্ণ দুটি রাস্তা পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত (সড়ক) দফতরের অধীনে আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি রাস্তা দুটির সার্বিক উন্নয়ন ও আধুনিকীকরণের লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশিকাও জারি করা হয়েছে।
গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের আবেদন গ্রহণ

দার্জিলিংয়ের সড়ক পরিকাঠামোয় জোর(Darjeeling Road)
সরকারি নির্দেশিকা অনুযায়ী, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (GTA) গত ২৩ জুন, ২০২৬ তারিখে সড়ক দফতরের কাছে এই দুটি রাস্তা হস্তান্তরের আবেদন জানায়। উন্নত যোগাযোগের প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে রাজ্য সরকার প্রস্তাবটি অনুমোদন করেছে।
সূত্র মারফত জানা গেছে, অনুমোদিত রাস্তা দুটি হলো(Darjeeling Road)
রোহিণী রোড(Darjeeling Road)
সিমুলবাড়ি সংলগ্ন এনএইচ-১১০ (NH-110) ও এসএইচ-১২ (SH-12)-কে সংযুক্তকারী রাস্তা।
সার্কুলার রোড(Darjeeling Road)
লেবং বাজার থেকে রাঙ্গায়রুন টি এস্টেট হয়ে থার্ড মাইল পর্যন্ত বিস্তৃত রাস্তা।
অবকাঠামো উন্নয়ন ও পরবর্তী পদক্ষেপ(Darjeeling Road)
নির্দেশ অনুযায়ী, প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হলেই রাস্তা দুটির রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্ব গ্রহণ করবেন দার্জিলিং হাইওয়ে ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা। এই প্রকল্পের অধীনে প্রয়োজনে নতুন সেতু ও কালভার্ট নির্মাণ এবং আধুনিক সড়ক যোগাযোগব্যবস্থা গড়ে তোলা হবে। সরকারের এই উদ্যোগের ফলে দার্জিলিং জেলার যাতায়াত ব্যবস্থা যেমন আরও উন্নত ও দ্রুত হবে, তেমনই সাধারণ মানুষ ও পর্যটকদের জন্য পথ নিরাপত্তা সুনিশ্চিত হবে বলে মনে করা হচ্ছে।


