Heavy Rainfall
Bengal Liberty
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে গভীর নিম্নচাপ। মঙ্গলবার, ২৮ জুলাই গভীর রাতে দিঘার কাছ দিয়ে পশ্চিমবঙ্গ-উত্তর ওড়িশা উপকূল অতিক্রম করেছে। ভারতীয় আবহাওয়া দফতর (Heavy Rainfall)-এর মঙ্গলবার সকাল ৫:৩০ পর্যন্ত জানানো হয়েছে, গত ৬ ঘণ্টায় সিস্টেমটি ঘণ্টায় প্রায় ৭ কিলোমিটার বেগে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়েছে।

আবহাওয়া দফতরের সূত্রে খবর, মঙ্গলবার রাত ১২:৩০ থেকে ১:৩০-এর মধ্যে নিম্নচাপটি দিঘার কাছ দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে। আইএমডি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে আরও অগ্রসর হয়ে উত্তর ওড়িশা, দক্ষিণ ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের উপর দিয়ে অতিক্রম করবে। এর প্রভাবে সংশ্লিষ্ট এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং পার্শ্ববর্তী রাজ্যগুলিতেও বৃষ্টি ও দমকা হাওয়ার প্রভাব বজায় থাকতে পারে বলে জানা গিয়েছে।

