India China
Bengal Liberty
ভারত-চিন সীমান্তে(India China) ফের বাড়ছে সামরিক উত্তেজনা। এবার স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, ভারতের সীমান্তের কাছাকাছি অন্তত ১১টি চিনা স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে বেইজিং।এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিরক্ষা মহলে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। বিশেষজ্ঞদের মতে, ভারতের হাতে এখনও এমন পূর্ণাঙ্গ পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান না থাকায়, এ ক্ষেত্রে কিছুটা পিছিয়ে রয়েছে নয়াদিল্লি।

স্যাটেলাইট চিত্রে কী ধরা পড়ল(India China)
সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, তিব্বতের একটি বিমানঘাঁটিতে অন্তত ১১টি J-20 স্টেলথ ফাইটার রাখা রয়েছে। বিমানঘাঁটিটির অবস্থান ভারত সীমান্ত থেকে খুব বেশি দূরে নয়। ফলে সামরিক বিশ্লেষকদের ধারণা, প্রয়োজন হলে খুব অল্প সময়ের মধ্যেই এই যুদ্ধবিমানগুলো সীমান্ত এলাকায় পৌঁছে যেতে পারবে।

কেন এত গুরুত্বপূর্ণ J-20(India China)
চিনের J-20 ‘মাইটি ড্রাগন’ বিশ্বের অন্যতম আধুনিক পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান। রাডারে সহজে ধরা না পড়া, দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র বহনে সক্ষমতা এবং উন্নত সেন্সর প্রযুক্তির কারণে এটি চিনা বিমানবাহিনীর অন্যতম প্রধান শক্তি হিসেবে বিবেচিত হয়। সাম্প্রতিক বছরগুলোতে এই বিমানের সংখ্যা দ্রুত বাড়িয়েছে বেইজিং।
সীমান্তে কি বাড়ছে চাপ(India China)
লাদাখ এবং অরুণাচল প্রদেশ সংলগ্ন এলাকায় গত কয়েক বছর ধরেই সামরিক অবকাঠামো জোরদার করছে চিন।
নতুন রাস্তা, বিমানঘাঁটি এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি স্টেলথ যুদ্ধবিমান মোতায়েনের এই ঘটনাও চিনের সেই কৌশেরই অংশ বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। অবশ্য ভারতও সীমান্ত নজরদারি, আকাশ প্রতিরক্ষা এবং সার্বিক যুদ্ধ প্রস্তুতি আগের চেয়ে অনেক শক্তিশালী করেছে।
পরিস্থিতির ওপর কড়া নজর(India China)
ভারত সরকার এখনো এই স্যাটেলাইট চিত্রের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
তবে সীমান্ত পরিস্থিতির ওপর ভারতীয় সেনাবাহিনী ও বিমানবাহিনী তীক্ষ্ণ নজর রাখছে। ভবিষ্যতে AMCA-সহ নতুন প্রজন্মের দেশীয় যুদ্ধবিমান বাহিনীতে যুক্ত হলে এই ব্যবধান অনেকটাই কমে আসবে বলে আশা করছে প্রতিরক্ষা মহল।


